আনচেলত্তি জানালেন, স্কটল্যান্ডের বিপক্ষে ফিরছেন নেইমার

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের গ্রুপ পর্বে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ব্রাজিলের বেঞ্চে থাকলেও মাঠে নামেননি নেইমার। এরপর শুক্রবারের ম্যাচের আগে সেলেসাওরা

2026-06-20T21:19:58+00:00
2026-06-20T21:19:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আনচেলত্তি জানালেন, স্কটল্যান্ডের বিপক্ষে ফিরছেন নেইমার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:১৯ পিএম   (ভিজিট : ১৮)
নেইমার
X

নেইমার

বিশ্বকাপের গ্রুপ পর্বে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ব্রাজিলের বেঞ্চে থাকলেও মাঠে নামেননি নেইমার। এরপর শুক্রবারের ম্যাচের আগে সেলেসাওরা জানায়, ৩৪ বছর বয়সি এই তারকা নিউ জার্সিতে ইনজুরির পুনর্বাসন চালিয়ে যাবেন। ধারণা করা হচ্ছিলো, এই চোটে তাকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, গ্রুপ পর্বের শেষ দিকে নেইমারকে পুরোপুরি ফিট পাওয়ার আশা করছেন তারা।

আনচেলত্তি হাইতির বিপক্ষে জয়ের পর বলেছেন, ‘নেইমার আগামীকাল ব্যক্তিগতভাবে অনুশীলন করবে, সোমবার থেকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে সে খেলতে পারবে।’

নেইমারের ফেরা ব্রাজিলের জন্য বড় স্বস্তির খবর। কারণ হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের প্রথমার্ধেই চোট পেয়েছে মাঠ ছেড়েছেন রাফিনহা। তার হ্যামস্ট্রিংয়ে সমস্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আনচেলত্তি জানিয়েছেন, চোটের মাত্রা এখনো নিশ্চিত নয় এবং আরও পরীক্ষার পরই তার অবস্থা জানা যাবে। 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy