বিশ্বকাপের হাজারতম ম্যাচ জয়ের লক্ষ্য জাপানের

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

দারুণ এক মাইলফলকে পা রাখার অপেক্ষায় জাপান-তিউনিসিয়া। মন্তেরেইয়ে দুই দল যখন মুখোমুখি হবে, তারা খেলবে বিশ্বকাপের ইতিহাসের ১

2026-06-20T21:29:33+00:00
2026-06-20T21:29:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপের হাজারতম ম্যাচ জয়ের লক্ষ্য জাপানের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:২৯ পিএম   (ভিজিট : ২৪)
জাপান কোচ হাজিমে মরিয়াসু।
X

জাপান কোচ হাজিমে মরিয়াসু।

দারুণ এক মাইলফলকে পা রাখার অপেক্ষায় জাপান-তিউনিসিয়া। মন্তেরেইয়ে দুই দল যখন মুখোমুখি হবে, তারা খেলবে বিশ্বকাপের ইতিহাসের ১ হাজারতম ম্যাচ! এমন রোমাঞ্চকর উপলক্ষ্য, জয়ের রঙে রাঙাতে মুখিয়ে জাপান কোচ হাজিমে মরিয়াসু।

এমনিতেই উত্তর আমেরিকা বিশ্বকাপে মরিয়াসুর প্রথম চাওয়াটা পূরণ হয়নি। নেদারল্যান্ডের বিপক্ষে ২-২ ড্র করে ‘এফ’ গ্রুপে যাত্রা শুরু করেছে তারা। বাংলাদেশ সময় রোববার সকাল ১০টায়, এশিয়ার দলটি দ্বিতীয় ম্যাচ খেলবে তিউনিসিয়ার বিপক্ষে।

সুইডেনের বিপক্ষে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়া তিউনিসিয়ার ডাগআউটে এসেছে পরিবর্তন। ওই হারের পর সাবরি লামৌচিকে ছাঁটাই করে দায়িত্ব তুলে দেওয়া হয় এহভে হোনাহর কাঁধে। প্রথম ম্যাচে ‘এশিয়ার সেরা দল’ এর বিপক্ষে অগ্নিপরীক্ষায় বসবেন তিনি।

নতুন কোচের হাত ধরে, নতুন এক তিউনিসিয়ার মুখোমুখি হতে হবে, মানছেন মরিয়াসু। জাপান কোচের মনে হচ্ছে, ভিন্ন এক দলের মুখোমুখি হতে হবে তাদের।

“প্রথম ম্যাচে নেদারল্যান্ডস খুবই ভালো খেলেছিল, আমাদের দলও ভালো খেলেছিল, কিন্তু ওই ম্যাচের ফলে পুরোপুরি সন্তুষ্ট নই আমরা। এখন আমাদের প্রতিপক্ষ তিউনিসিয়া। আমি বিশ্বাস করি, সবাই মনে করে যে, ম্যাচটি আমাদের জেতা প্রয়োজন।”

“আমি নিশ্চিত, সুইডেনের বিপক্ষে খেলা তিউনিসিয়ার চেয়ে এই তিউনিসিয়া ভিন্ন। নতুন কোচ নিশ্চিতভাবে দলকে তাতিয়ে দিচ্ছেন। তাদের জমাট রক্ষণ আছে, গোল করার মতো পরিস্থিতি তৈরির জন্য, প্রতিপক্ষের ফাঁকফোকর খুঁজে বের করতে তারা পারদর্শী।”

জাপান প্রথম ম্যাচ খেলেছিল ডালাসে। সেখানকার তুলনায় মন্তেরেইয়ে গরম বেশি। প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে নিয়ে, বিশ্বকাপের হাজারতম ম্যাচটি উপভোগ্য করে তুলতে চান জাপান কোচ,‘ এখানকার আবাহওয়া ভীষণ আলাদা। গরমটা আরও বেশি। খেলোয়াড়দের জন্যও এটি আরও কঠিন হবে। তবে, আমরা নিশ্চিত করতে চাই চমৎকার একটা ম্যাচ হবে, যেটি বিশ্বকাপের হাজারতম ম্যাচ হওয়ার যোগ্য।

 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy