জিতে গেছে প্যারাগুয়ে, বিশ্বাস হচ্ছিল না কোচের

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল, সবকিছু যেন টগবগ করে ফুটছিল- তুরস্কের বিপক্ষে রুদ্ধশ্বাস শেষের সময়টার বর্ণনায় বলছিলেন প্যারাগুয়ে কোচ

2026-06-20T21:33:57+00:00
2026-06-20T21:33:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জিতে গেছে প্যারাগুয়ে, বিশ্বাস হচ্ছিল না কোচের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:৩৩ পিএম   (ভিজিট : ২৪)
প্যারাগুয়ে কোচ গুস্তাভো আলফারো।
X

প্যারাগুয়ে কোচ গুস্তাভো আলফারো।

উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল, সবকিছু যেন টগবগ করে ফুটছিল- তুরস্কের বিপক্ষে রুদ্ধশ্বাস শেষের সময়টার বর্ণনায় বলছিলেন প্যারাগুয়ে কোচ গুস্তাভো আলভারো। এক অর্ধের বেশি সময় একজন কম নিয়েও যে তুরস্কের মতো দলকে হারিয়ে দিচ্ছে প্যারাগুয়ে, বিশ্বাসই হচ্ছিল না তার। জয়ের পরও যেন ঘোরের মধ্েয ছিলেন আর্জেন্টাইন কোচ, দল সত্িযই জিতেছে বুঝতে সময় লেগেছিল তার।

তুরস্কের আক্রমণের জোয়ার রুখে দিয়ে শনিবার ১-০ গোলে জিতেছে প্যারাগুয়ে। প্রথমার্ধের যোগ করা সময়ে মিগেল আলমিরনের লাল কার্ডের পর যেটা মনে হচ্ছিল প্রায় অসম্ভব। আলফারোর মতে, এই জয় দলের ঐক্য এবং অদম্য মনোভাবের ফল।

তিনি বলেন,‘ শেষ বাঁশি বাজার পর আমরা যখন জিতে গেলাম, আমার বিশ্বাস হচ্ছিল না। যাই হোক আমি খেলোয়াড়দের বলছিলাম, যেটা আমি আগেও বলেছি, যখন ওরা পরস্পরের দিকে তাকাবে তখন যেন আমি ওদের চোখে আনন্দ দেখতে পাই এবং কোনো কথার প্রয়োজন না হয়। সবকিছুই ফুটছিল, রক্ত, বুক, সব। আমি ওদের বললাম, আমি কী দেখতে চাই। আমি দেখতে চাই লড়াইয়ের মানসিকতাৃ এমনকি যদি মানুষ মনে করে আমরা শেষ, আমরা শেষ নই।’

২০১০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলছে প্যারাগুয়ে। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪-১ গোলের হারের পর প্রবল সমালোচনার মুখে ছিল লাতিন আমেরিকার দেশটি। ঘুরে দাঁড়িয়ে গ্রুপে দ্বিতীয় হওয়ার আশা জাগিয়েছে তারা।

আগামী শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে প্যারাগুয়ে।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy