সতর্কতা জারি করে ইসলামী ব্যাংকের বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং কার্যক্রমে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

2026-06-21T08:31:14+00:00
2026-06-21T08:31:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সতর্কতা জারি করে ইসলামী ব্যাংকের বিজ্ঞপ্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৮:৩১ এএম   (ভিজিট : ৪৬৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং কার্যক্রমে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। শনিবার (২০ জুন) বিজ্ঞপ্তিটি প্রকাশ করে ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি, বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। ব্যাংক কম্পানি আইন অনুযায়ী, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

সংশ্লিষ্টদের তথ্যমতে, সম্প্রতি বিভিন্ন গুজব ও তারল্য সংকটের কারণে গ্রাহকদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল।

এর ফলে অনেক গ্রাহক একসঙ্গে আমানত উত্তোলনে আগ্রহী হন। তবে বাংলাদেশ ব্যাংকের সহায়তা এবং ব্যাংক ব্যবস্থাপনার বিভিন্ন পদক্ষেপের কারণে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy