সহজ জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ওয়ানডেতে দাপট দেখাতে পারলেও টি২০তে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। উল্টো মিচেল মার্শরা ফেরায় সংক্ষিপ্ততম

2026-06-21T20:21:17+00:00
2026-06-21T20:21:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সহজ জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৮:২১ পিএম   (ভিজিট : ২৯)
ব্যাট হাতে ব্যর্থ ছিল বাংলাদেশ।
X

ব্যাট হাতে ব্যর্থ ছিল বাংলাদেশ।

ওয়ানডেতে দাপট দেখাতে পারলেও টি২০তে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। উল্টো মিচেল মার্শরা ফেরায় সংক্ষিপ্ততম ফরম্যাটে হোয়াইটওয়াশ হতে হয়েছে। তৃতীয় ও শেষ টি২০তে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ তে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া দল। 

চট্টগ্রামে অস্ট্রেলিয়াকে খুব বেশি বড় সংগ্রহ দিতে পারেনি স্বাগতিক দল। ১১০ রানের লক্ষ্য দিয়েছে। সেই লক্ষ্য তারা অনায়াসেই ৩ উইকেটে ১১তম ওভারেই তাড়া করেছে।  ওপেনিং জুটিতে পাওয়ার প্লেতেই অস্ট্রেলিয়া যোগ করেছে ৫৪ রান। জশ ইংলিস ১৭ রান করে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। প্রথম উইকেটটি নেন নাসুম আহমেদ। 

তার পর জয়ের মূল কারিগর ছিলেন অধিনায়ক ও ওপেনার মিচেল মার্শ। ২৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। তার ব্যাটেই জয়ের কাছে পৌঁছায় দল। মার্শকে ৬০ রানে শরিফুল ইসলাম যখন থামান, তখন স্কোর ছিল ৮৮ রানে ২ উইকেট। তার পর কুপার কনোলি রিশাদের বলে ১৫ রানে ফিরলে টিম ডেভিড ৩ বলে ২ ছক্কায় ১২ রান করে দ্রুত জয় নিশ্চিত করেছেন। সঙ্গে ম্যাট রেনশ ৬ রানে অপরাজিত থাকেন।    

এরআগে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে বাজে ব্যাটিং করেছে বাংলাদেশ। শুরুতে টস জিতে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেটে ১০৯ রান করেছে।  পাওয়ার প্লেতে ১১ রানের মধ্যে পড়ে যায় ৩ উইকেট। সেই ধাক্কা আর সামলাতে পারেনি বাংলাদেশ। বরং নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নিজেদের অবস্থাকে আরও অগোছালো করেছে। ৬৫ রানে পড়েছে সপ্তম উইকেট। একশর আগে গুটিয়ে যাওয়ার সম্ভাবনা জাগলেও ব্যাট হাতে একা লড়াই করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। ৫১ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। বাংলাদেশের পুরো ইনিংসের মূল ভিতটাই ছিল হৃদয়ের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেছেন রিশাদ হোসেন। 

অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন স্পেন্সার জনসন, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা। একটি নিয়েছেন নিখিল চৌধুরী।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy