১৫ সেভ ১ পয়েন্ট: রুমের হাত ধরে কুরাসাওয়ের ইতিহাস

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা সেভগুলোর একটি করতে স্রেফ দুই মিনিট সময় নেন ইলয় রুম। খুব কাছ থেকে তিনি

2026-06-21T20:30:10+00:00
2026-06-21T20:30:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
১৫ সেভ ১ পয়েন্ট: রুমের হাত ধরে কুরাসাওয়ের ইতিহাস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৮:৩০ পিএম   (ভিজিট : ২১)
ইলয় রুম
X

ইলয় রুম

এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা সেভগুলোর একটি করতে স্রেফ দুই মিনিট সময় নেন ইলয় রুম। খুব কাছ থেকে তিনি ঠেকিয়ে দেন ইকুয়েডর ফরোয়ার্ড এনের ভ্যালেন্সিয়ার শট। ওই সেভ বেঁধে দেয় সুর। শক্তিশালী ইকুয়েডরকে রুখে দিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট পায় কুরাসাও।

‘ই’ গ্রুপের গোলশূন্য ড্র ম্যাচে ১৫টি সেভ করেছেন রুমে। বিশ্বকাপে ৯০ মিনিটে যা কোনো গোলরক্ষকের সর্বোচ্চ। ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার কুরাসাও ভাসছে দারুণ প্রাপ্তির উচ্ছ্বাসে। চলতি আসরে দ্বিতীয় গোলরক্ষক হিসেবে বিশ্ব আসরে নিজেকে মেলে ধরলেন রুম। এর আগে ‘এইচ’ গ্রুপের ম্যাচে স্পেনকে রুখে দেয় কেপ ভার্দ। ম্যাচে আট সেভ করে তাক লাগিয়ে দেন ৪০ বছর বয়সি গোলরক্ষক ভজিনিয়া।

৩৭ বছর বয়সি রুম নিজ দলের সবচেয়ে বয়সী খেলোয়াড়। ইকুয়েডরের বিরামহীন চাপ সয়ে দলকে সমতায় রাখেন তিনি। বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৬টি সেভ করে রেকর্ড টিম হাওয়ার্ডের। ২০১৪ আসরে বেলজিয়ামের বিপক্ষে ওই কীর্তি গড়েন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোয় ৩০ মিনিট বেশি খেলতে হয়েছিল তাকে।

হাওয়ার্ডের রেকর্ড স্পর্শ করতে না পারায় বিরক্ত, সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এমন রসিকতাও করলেন রুম। ম্যাচ চলার সময়ে আমি এটা নিয়ে ভাবিনি। ইকুয়েডরের গোলরক্ষক এর্নান গালিন্দেস মনে করেন, তার দলের বিপক্ষে জীবনের সেরা ম্যাচ খেলেছেন রুম।

২০১৯ সালে কনক্যাকাফ গোল্ড কাপে নিজেদের প্রথম জয়ের পথে হন্ডুরাসের বিপক্ষে এক ডজনের বেশি সেভ করেন রুম। ফিফার সঙ্গে একটি ইন্টারভিউয়ে নেদারল্যান্ডসে জন্ম নেওয়া এই গোলরক্ষক বলেছিলেন, দেশের হয়ে বিশ্বকাপে খেলার ছোট্ট বেলার স্বপ্ন পূরণ করতেই কুরাসাওকে বেছে নেন তিনি।
বাবার সূ্ত্ের কুরাসাও
য়ের হয়ে খেলার সুযোগ পান রুম। ২০১৫ সালে দেশটির কোচ থাকার সময় তার সঙ্গে যোগাযোগ করেন পাত্রিক ক্লুইভার্ট। এর ১১ বছর পর দেশকে বিশ্বকাপে প্রথম পয়েন্ট এনে দিলেন রুম।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy