কেপ ভার্দের আরেক চমক, উরুগুয়েকে রুখে দিয়ে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপে আরেকটি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিল কেপ ভার্দে। রোমাঞ্চকর লড়াইয়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে

2026-06-22T08:18:13+00:00
2026-06-22T08:18:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কেপ ভার্দের আরেক চমক, উরুগুয়েকে রুখে দিয়ে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:১৮ এএম   (ভিজিট : ৪৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপে আরেকটি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিল কেপ ভার্দে। রোমাঞ্চকর লড়াইয়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে নকআউট পর্বে ওঠার আশা আরও জোরালো করেছে আফ্রিকার দেশটি।

ফ্লোরিডার মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে এগিয়ে যায় কেপ ভার্দে। ২৩তম মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া কেভিন পিনার দুর্দান্ত ফ্রি কিক উরুগুয়ের জালে আশ্রয় নিলে বিশ্বকাপে দেশের হয়ে নিজের প্রথম গোলের দেখা পান তিনি। একই সঙ্গে এটি ছিল এবারের আসরে সরাসরি ফ্রি কিক থেকে দ্বিতীয় গোল।

গোল হজমের পরও দীর্ঘ সময় সমতায় ফিরতে পারেনি উরুগুয়ে। তবে প্রথমার্ধের শেষ দিকে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আমেরিকার দলটি। ৪৪তম মিনিটে মাক্সি আরাউহোর ডাইভিং হেডে সমতা ফেরানোর পর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আউতি কানোবিওর ভলিতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় উরুগুয়ে।

দ্বিতীয়ার্ধে নাটকীয়তা আরও বাড়ে। ৬১তম মিনিটে উরুগুয়ের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগান বদলি খেলোয়াড় এলিও ভারেলা। গোলকিপার ফার্নান্দো মুসলেরার সঙ্গে ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে বল জালে পাঠিয়ে স্কোরলাইন ২-২ করেন তিনি।

ম্যাচের বাকি সময়ে উরুগুয়ে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও আর কোনো গোল আদায় করতে পারেনি। ৬৫ শতাংশ বলের দখল রেখে ১৭টি শট নিলেও মাত্র দুটি লক্ষ্যে রাখতে সক্ষম হয় তারা। অন্যদিকে কেপ ভার্দে ১২টি শটের চারটি লক্ষ্যে রেখে কার্যকর ফুটবলের পরিচয় দেয়।

এর আগে স্পেনের বিপক্ষেও গোলশূন্য ড্র করেছিল কেপ ভার্দে। টানা দুই ম্যাচে পয়েন্ট আদায় করে তারা এখন নকআউট পর্বের দৌড়ে শক্ত অবস্থানে রয়েছে।

দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন। উরুগুয়ে ও কেপ ভার্দের সংগ্রহ ২ পয়েন্ট করে, আর ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে অবস্থান করছে সৌদি আরব।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy