আর্জেন্টিনার জার্সির পিছনে কেন ‘১৮৯৩’ লেখা থাকে?

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ফিফা বিশ্বকাপে আলবিসেলেস্তেদের উড়ন্ত সূচনার পর থেকেই বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেছে। লিওনেল মেসির হ্যাটট্রিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের এমন দুর্দান্ত

2026-06-22T10:31:43+00:00
2026-06-22T10:31:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আর্জেন্টিনার জার্সির পিছনে কেন ‘১৮৯৩’ লেখা থাকে?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:৩১ এএম   (ভিজিট : ১১১০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপে আলবিসেলেস্তেদের উড়ন্ত সূচনার পর থেকেই বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেছে। লিওনেল মেসির হ্যাটট্রিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের এমন দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত ভক্তরা।

এই উন্মাদনার মাঝেই আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সির চাহিদা এখন তুঙ্গে। তবে এবার ভক্তদের নজর কেড়েছে জার্সির পেছনে, ঘাড়ের ঠিক নিচে লেখা বিশেষ একটি সংখ্যা- ‘১৮৯৩’।

বিশ্বকাপ ফুটবল যেখানে শুরু হয়েছিল ১৯৩০ সালে, সেখানে জার্সিতে ১৮৯৩ সাল কেন? এই প্রশ্ন এখন অনেক ফুটবলপ্রেমীর মনে।

চলুন জেনে নেওয়া যাক এর পেছনের মূল ইতিহাস।

কেন এই ‘১৮৯৩’?

জার্সিতে মুদ্রিত ‘১৮৯৩’ মূলত একটি সাল, যা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) প্রতিষ্ঠার বছরকে নির্দেশ করে। নিজেদের ফুটবলের আদি ইতিহাস ও ঐতিহ্যকে সম্মান জানাতেই জার্সিতে এই সালটি যুক্ত করা হয়েছে।

ফুটবলের জনক ও ইতিহাস

স্কটিশ শিক্ষক ও ক্রীড়াবিদ আলেকজান্ডার ওয়াটসন হাটন ১৮৯৩ সালে ‘আর্জেন্টাইন অ্যাসোসিয়েশন ফুটবল লিগ’ প্রতিষ্ঠা করেন। তাকে আর্জেন্টিনার ফুটবলের জনক বলা হয়। ইউরোপ মহাদেশের বাইরে এটিই ছিল বিশ্বের প্রথম কোনো ফুটবল অ্যাসোসিয়েশন।

আর্জেন্টিনার জার্সির পিছনে কেন  ‘১৮৯৩’ লেখা থাকে?

হাটন বুয়েনস এইরসে একটি ইংলিশ হাইস্কুল এবং ‘অ্যালামনাই’ নামে একটি ফুটবল ক্লাব গড়ে তোলেন। ১৯১১ সালে বন্ধ হওয়ার আগে ক্লাবটি রেকর্ড ২২টি শিরোপা জিতে তৎকালীন আর্জেন্টিনার সবচেয়ে সফল দলে পরিণত হয়েছিল।

আর্জেন্টিনার জার্সির এই ‘১৮৯৩’ সংখ্যাটি কোনো গোপন কোড নয়, বরং এটি লাতিন আমেরিকার ফুটবলের শতবর্ষের পুরোনো ঐতিহ্য ও গৌরবের এক অনন্য স্মারক।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy