Learning Systems ও IIFC-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বুলেটিন ডেস্ক

অর্থ-বানিজ্য

গবেষণা, সম্ভাব্যতা সমীক্ষা, কারিগরি সহায়তা এবং সক্ষমতা উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা জোরদারের লক্ষ্যে Learning Systems এবং Infrastructure Investment Facilitation

2026-06-22T14:19:01+00:00
2026-06-22T14:19:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
Learning Systems ও IIFC-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ২:১৯ পিএম   (ভিজিট : ৪৬)
Learning Systems ও IIFC-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
X

Learning Systems ও IIFC-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গবেষণা, সম্ভাব্যতা সমীক্ষা, কারিগরি সহায়তা এবং সক্ষমতা উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা জোরদারের লক্ষ্যে Learning Systems এবং Infrastructure Investment Facilitation Company (IIFC)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২২ জুন) রাজধানীর মনিপুরীপাড়ায় অবস্থিত IIFC কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান গবেষণা, নীতি সহায়তা, সক্ষমতা উন্নয়ন, প্রকল্প প্রণয়ন, সম্ভাব্যতা সমীক্ষা এবং জ্ঞানভিত্তিক কারিগরি সেবা প্রদানে যৌথভাবে কাজ করবে। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (PPP), মানবসম্পদ উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Learning Systems-এর পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. ফাসিউল্লাহ এবং ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. এ.কিউ.এম. শফিউল আজম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানের ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) মোস্তফা শাকিলসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে IIFC-এর ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্টদের মতে, এ অংশীদারিত্ব দেশের অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সহায়তা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিমূলক উদ্যোগকে আরও শক্তিশালী করবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর ভূমিকা রাখবে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy