সিটিজেনস ব্যাংক পিএলসির শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির প্রথম সভা

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

সিটিজেনস ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির প্রথম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন শরীয়াহ্ সুপারভাইজরি

2026-06-22T19:44:42+00:00
2026-06-22T19:44:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সিটিজেনস ব্যাংক পিএলসির শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির প্রথম সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৪৪ পিএম   (ভিজিট : ৪১)
কমিটির প্রথম সভা
X

কমিটির প্রথম সভা

সিটিজেনস ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির প্রথম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

সভায় সভাপতিত্ব করেন শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ, CSAA। কমিটির অন্যান্য সদস্য ড. মুফতি মুহাম্মদ আবু ইউসুফ এবং মুফতি মুঈনুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও সিটিজেনস ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেন সভায় অংশগ্রহণ করেন।

সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মোস্তাফিজুর রহমান ও  মো. আবদুল লতিফ, ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম শিকদার এবং ইসলামিক ব্যাংকিং বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য প্রণীত বিভিন্ন নির্দেশিকা, নীতিমালা, পলিসি প্রসিডিউর ও গাইডলাইন  পর্যালোচনা ও অনুমোদন করা হয়। এর মধ্যে শরীয়াহ্ পরিপালন, সেবার মানোন্নয়ন, বিনিয়োগ ব্যবস্থাপনা এবং শরীয়াহ্সম্মত পণ্য ও সেবার পরিচালনা সংক্রান্ত কার্যপদ্ধতি অন্তর্ভুক্ত ছিল।

কমিটির সদস্যরা সিটিজেনস ব্যাংক পিএলসি এর ইসলামিক ব্যাংকিং সেবা চালুর লক্ষ্যে গৃহীত সার্বিক প্রস্তুতি ও কৌশলগত উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। 

তারা আশা প্রকাশ করেন যে, সিটিজেনস ব্যাংকের ইসলামিক ব্যাংকিং কার্যক্রম বাংলাদেশের ইসলামিক ব্যাংকিং শিল্পের বিকাশ ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং শরীয়াহ্সম্মত ব্যাংকিং সেবার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে।






Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy