‘জেতার তাড়না না থাকলে মাঠে নামার দরকার নেই’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা মোহামেদ সালাহ-মোস্তাফা জিকোদের তাতিয়ে দিতে চেয়েছিলেন হোসাম হাসান। তাই বিরতির সময় দিয়েছিলেন কড়া

2026-06-22T20:57:39+00:00
2026-06-22T20:57:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘জেতার তাড়না না থাকলে মাঠে নামার দরকার নেই’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:৫৭ পিএম   (ভিজিট : ২২)
মিসরের পতাকা নিয়ে কোচ হোসাম হাসান (বাঁয়ে)। ছবি: রয়টার্স
X

মিসরের পতাকা নিয়ে কোচ হোসাম হাসান (বাঁয়ে)। ছবি: রয়টার্স

পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা মোহামেদ সালাহ-মোস্তাফা জিকোদের তাতিয়ে দিতে চেয়েছিলেন হোসাম হাসান। তাই বিরতির সময় দিয়েছিলেন কড়া বার্তা। জেতার জেদ না থাকলে খেলোয়াড়দের দ্বিতীয়ার্ধে মাঠে নামতে বারণ করেছিলেন মিসরের কোচ।

হাসানের কথায় আসলেই তেতে ওঠে মিশর দল। দ্বিতীয়ার্ধে তিন গোলে করে, ৩-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। সঙ্গে গড়ে ইতিহাস, তুলে নেয় বিশ্বকাপে নিজেদের প্রথম জয়। আর সেই ১৯৩৪ সালে আরব ও আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপে খেলেছিল মিশর। কিন্তু নিউজিল্যান্ড ম্যাচের আগ পর্যন্ত, বিশ্ব মঞ্চে একটি জয়ের খোঁজে ছিল তারা। অধরা সেই জয় ধরা দিয়েছে এবার। সঙ্গে ৯২ বছর পুরনো এক স্মৃতিও ফিরিয়েছে দলটি।

আর সেই ১৯৩৪ সালে বিশ্বকাপে অভিষেক ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে হারের পথে দুটি গোল করেছিল মিশর। এরপর এবারই প্রথম এক ম্যাচে একাধিক গোল করতে পারল ‘ফারাও’ নামে পরিচিত দলটি।
বেলজিয়ামকে রুখে দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে মিশর। আসরে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দলটির বিপক্ষে ১-১ ড্র করে তারা। নিউ জিল্যান্ড ম্যাচের আগে বিশ্ব মঞ্চে মিশরের পরিসংখ্যান ছিল- সাত ম্যাচে খেলে পাঁচটি হার ও দুটি ড্র।

রেকর্ড সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়নদের নামের পাশে যা বেমানানই বলা যায়। তাই হাসানের ওপরও চাপ ছিল মিশরকে একটি জয় এনে দেওয়ার। শেষ পর্যন্ত সেটি করতে পারলেন তিনি দলকে তাতিয়ে দিয়ে। প্রথমার্ধের পর আমি খেলোয়াড়দের বলেছিলাম, জয়ের জন্য তাড়না না থাকলে এবং সমর্থকদের থেকে পাওয়া গর্ব থেকে আত্মবিশ্বাস নিতে না পারলে, আমাদের মাঠে নামার দরকার নেই।”

ভ্যানকুভারে এদিন গ্যালারি ঠাসা ছিলে মিশরের সমর্থকে। তাদের মুখেও হাসি ফোটাতে পেরে ভীষণ ভালো লাগছে হাসানের। মিশর ফুটবলকে আরও ভালো জায়গায় দেখতে চান তিনি,‘ মিসরীয় ফুটবল সংশ্লিষ্ট সবার উদ্দেশ্যে বলতে চাই, আত্মবিশ্বাস তৈরি করতে, নিজেদের শক্তির জায়গাগুলো কাজে লাগাতে এবং বাছাইপর্বের পথচলা নিয়ে ভাবতে আমাদের সময়ের প্রয়োজন ছিল। একই সঙ্গে পূর্ববর্তী প্রজন্মগুলোর কঠোর পরিশ্রমের কথাও মনে রাখতে হবে, যারা এই সুযোগগুলো তৈরি করার চেষ্টা করেছিলেন। আমি চাই এই প্রজন্ম নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলুক, নিজেদের পথ নিজেরা নির্ধারণ করুক। একই সঙ্গে জাতীয় লিগ এবং সামগ্রিকভাবে আফ্রিকান ফুটবলের উন্নয়ন বজায় রাখতে চাই।’

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে উঠে এসেছে মিশর। ২ পয়েন্ট নিয়ে দুইয়ে ইরান। সমান পয়েন্ট নিয়ে তিনে বেলজিয়াম। আর ১ পয়েন্ট নিয়ে সবার নিচে নিউজিল্যান্ড।
আগামী শনিবার সিয়াটলে ইরানের মুখোমুখি হবে মিসর। একই সময়ে ভ্যানকুভারে বেলজিয়ামের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy