সালাহর মনে হচ্ছিল মিসরেই খেলছেন

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

খেলা কানাডায়, নাকি মিসরে- ভ্রম হচ্ছিল মোহাম্মদ সালাহর। ভ্যানকুভারে স্টেডিয়ামের গ্যালারিতে লাল জার্সি পরা মিসরীয় ভক্তদের জোয়ার দেখে

2026-06-22T21:03:48+00:00
2026-06-22T21:03:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সালাহর মনে হচ্ছিল মিসরেই খেলছেন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:০৩ পিএম   (ভিজিট : ২৫)
মিসরের পতাকা নিয়ে মোহাম্মদ সালাহ।
X

মিসরের পতাকা নিয়ে মোহাম্মদ সালাহ।

খেলা কানাডায়, নাকি মিসরে- ভ্রম হচ্ছিল মোহাম্মদ সালাহর। ভ্যানকুভারে স্টেডিয়ামের গ্যালারিতে লাল জার্সি পরা মিসরীয় ভক্তদের জোয়ার দেখে তারকা ফরোয়ার্ডের মনে হচ্ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতেই খেলছেন তারা। বিপুল সমর্থন পেয়ে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের উচ্ছ্বাসে মেতেছেন সালহ-জিকোরা। এবার তাদের লক্ষ্য গ্রুপ সেরা হয়ে পরের পর্বে যাওয়া।

বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে সোমবার নিউ জিল্যান্ডকে ৩-১ গোলে হারায় মিসর। ১৯৩৪ আসরে প্রথমবার খেলা আফ্রিকার দেশটি এই জয়ে ৯২ বছরের অপেক্ষার অবসান ঘটাল।

ভ্যানকুভারে ম্যাচের পঞ্চদশ মিনিটে নিউ জিল্যান্ডকে এগিয়ে দেন ফিন সারম্যান। ৫৮তম মিনিটে মিশরকে সমতায় ফেরান মোস্তাফা জিকো। ৬৭তম মিনিটে দলকে এগিয়ে নেন অধিনায়ক সালাহ। পরে মাহমুদ আহমেদ ইব্রাহিম হাসানের (ত্রেজেগে) গোলে তিনি রাখেন অবদান।

ম্যাচ শেষে গ্যালারি মাতিয়ে রাখা দর্শকের বিপুল সমর্থনের কথা বললেন সালাহ,‘ ভক্তরা সবাই লাল জার্সি পরেছিলেন, আমার মনে হচ্ছিল, আমরা যেন মিশরে খেলছি। সবাই খুশি এবং রোমাঞ্চিত। আমি জানি না কি বলা যায়- এটা দুর্দান্ত এক আবহ।’

এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে মিসর। ২ পয়েন্ট নিয়ে দুইয়ে ইরান। সমান পয়েন্ট নিয়ে তিনে বেলজিয়াম। আর ১ পয়েন্ট নিয়ে সবার নিচে নিউজিল্যান্ড। আগামী শনিবার সিয়াটলে ইরানের মুখোমুখি হবে মিসর। একই সময়ে ভ্যানকুভারে বেলজিয়ামের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড।

এই জয়ের পর গ্রুপ সেরা হয়ে নক আউট পর্বে যাওয়ার সম্ভাবনা দেখছেন মিশর অধিনায়ক সালাহ,‘ আমরা ইতিহাস গড়তে পারি এবং গ্রুপ সেরা হয়ে পরের ধাপে যেতে পারি। আসছে বছরগুলোতে এটা আমাদের সেরা অর্জনের একটি হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। আজ আমাদের উপভোগ করতে হবে। আগামীকাল উপভোগ করতে হবে। আর এরপর পরের ম্যাচে মনোযোগ দিতে হবে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy