বেলজিয়াম কোচের কাঠগড়ায় ‘অকার্যকর ফিনিশিং’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আক্রমণের ঝড় বইয়ে দিয়েও গোল করতে পারেনি বেলজিয়াম। অসংখ্য সুযোগ তৈরি করে দলটি কাজে লাগাতে পারেনি একটিও। ইরানের

2026-06-22T21:17:17+00:00
2026-06-22T21:17:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বেলজিয়াম কোচের কাঠগড়ায় ‘অকার্যকর ফিনিশিং’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:১৭ পিএম   (ভিজিট : ২৯)
বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া।
X

বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া।

আক্রমণের ঝড় বইয়ে দিয়েও গোল করতে পারেনি বেলজিয়াম। অসংখ্য সুযোগ তৈরি করে দলটি কাজে লাগাতে পারেনি একটিও। ইরানের বিপক্ষে পয়েন্ট হারিয়ে কোচ রুডি গার্সিয়া কাঠগড়ায় তুলেছেন রোমেলু লুকাকু, কেভিন ডে ব্রুইনেদের নিয়ে গড়া আক্রমণভাগকে।

ক্যালিফোর্নিয়ায় রোববার ‘জি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। দ্বিতীয়ার্ধে অনেকটা সময় একজন কম নিয়ে খেলে বেলজিয়াম। আসরের প্রথম ম্যাচে মিসরের বিপক্ষে ১-১ ড্র করে তারা। দুই অর্ধেই এদিন আধিপত্য করে ম্যাচের ফেভারিট বেলজিয়াম। ৭০ শতাংশ পজেশনে রেখে গোলের জন্য ২৩টি শট নেয় তারা। যার মধ্যে লক্ষ্যে রাখতে পারে সাতটি।

কিন্তু বেলজিয়ামের সামনে দেয়াল হয়ে দাঁড়ান ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ। প্রতিপক্ষের লক্ষ্যে নেওয়া সবগুলো শটই সেভ করেন তিনি। তার বাধা পেরুতে না পেরে পয়েন্ট হারানোর হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় বেলজিয়ামকে।

ম্যাচ শেষে অবশ্য ফিনিশিংয়ে ব্যর্থতার দিকে আঙুল তোলেন বেলজিয়াম কোচ গার্সিয়া,‘ ইরানের বিপক্ষে আমরা তিন গোলের ব্যবধানে জিততে পারতাম, কিন্তু আমরা (ফিনিশিংয়ে) যথেষ্ট কার্যকর ছিলাম না। আমরা অনেক সুযোগ তৈরি করেছি। যখন আপনি গোল করবেন না, তখন ম্যাচও জিততে পারবেন না।’

প্রথম ম্যাচে দুই দফায় পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র করে ইরান। বেলজিয়ামের বিপক্ষে তারা রক্ষণাত্মক ফুটবল খেলবে, ভালো করেই জানতেন ৬২ বছর বয়সী গার্সিয়া। তাই পরিকল্পনা সেভাবেই সাজিয়েছিলেন তিনি। পরিকল্পনা মতো সবকিছু এগোলেও, সুযোগ নষ্ট করার মাশুল দিয়েছে তার দল।

“মাঠে আমরা আধিপত্য বিস্তার করেছি, তাই কৌশলগতভাবে এবং পরিকল্পনা অনুযায়ী, আমরা যেভাবে চেয়েছি সেভাবেই খেলেছি। কিন্তু আমরা অনেক সুযোগ নষ্ট করেছি এবং কার্যকারিতার অভাব ছিল।”

দুই ম্যাচের ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে এখন শীর্ষে মিসর। ২ পয়েন্ট নিয়ে দুইয়ে ইরান। সমান পয়েন্ট নিয়ে তিনে বেলজিয়াম। আর ১ পয়েন্ট নিয়ে সবার নিচে নিউজিল্যান্ড।

নকআউট পর্বে জায়গা করে নেওয়ার আশা বাঁচিয়ে রাখতে নিউ জিল্যান্ডের বিপক্ষে জিততে হবে বেলজিয়ামকে। আগামী শনিবার বাংলাদেশ সময় সকালে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে তারা।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy