ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড মেসির

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

সুযোগ এসেছিল ম্যাচের শুরুতেই। কিন্তু পেনাল্টি মিস করে বসেন লিওনেল মেসি। তবে প্রথমার্ধেই চমৎকার এক গোল করে, মিরোস্লাভ

2026-06-23T20:57:58+00:00
2026-06-23T21:43:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড মেসির
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:৫৭ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ৯:৪৩ পিএম  (ভিজিট : ৩৩)
অসাধারণ এক গোল করার পর লিওনেল মেসির খ্যাপাটে উদযাপন।
X

অসাধারণ এক গোল করার পর লিওনেল মেসির খ্যাপাটে উদযাপন।

সুযোগ এসেছিল ম্যাচের শুরুতেই। কিন্তু পেনাল্টি মিস করে বসেন লিওনেল মেসি। তবে প্রথমার্ধেই চমৎকার এক গোল করে, মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের করে নিলেন আর্জেন্টিনা অধিনায়ক।

এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে সাবেক জার্মান স্ট্রাইকার ক্লোসার (১৬) পাশে বসেন মেসি। সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জালের দেখা পেয়ে এককভাবে চূড়ায় উঠলেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ী অধিনায়ক (১৭)।

ডালাসে ম্যাচের নবম মিনিটে স্পট কিক বাইরে মারেন মেসি। গোলের জন্য অবশ্য খুব বেশি সময় অপেক্ষায় থাকতে হয়নি তাকে। ৩৮তম মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। বাঁ দিক থেকে ডি-বক্সের মুখে পাস বাড়ান ফাকুন্দো মেদিনা, মাঝপথে দারুণভাবে ডামি করে বল ছেড়ে দেন আলমাদা, এবং চোখের পলকে ছুটে গিয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন রেকর্ড আটবারের বর্ষসেরা ফুটবলার।

আর এই গোলে ক্লোসাকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি আরেকটি কীর্তি গড়েন মেসি। বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা ছয় ম্যাচে গোল করলেন ৩৮ বছর বয়সি তারকা। চার বছর আগে কাতারে শিরোপা জয়ের আসরে শুরু হয় তার এই যাত্রা।

আগের দুজন এই স্বাদ পান এক আসরেই- ১৯৫৮ সালে ফ্রান্সের জুস্ত ফঁতেন ও ১৯৭০ সালে ব্রাজিলের জাইরজিনিয়ো। জাতীয় দলের হয়ে ২০১ ম্যাচে মেসির গোল হলো ১২১টি। তার ওপরে আছেন কেবল পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো (১৪৩)।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy