আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

অস্ট্রিয়াকে হারিয়ে পরের ধাপের টিকেট আগেই কেটে রেখেছিল আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে আলজেরিয়ার জয়ে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত

2026-06-23T21:40:47+00:00
2026-06-23T21:40:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:৪০ পিএম   (ভিজিট : ৩২)
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
X

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

অস্ট্রিয়াকে হারিয়ে পরের ধাপের টিকেট আগেই কেটে রেখেছিল আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে আলজেরিয়ার জয়ে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত হয়ে গেল। নকআউট পর্বের প্রথম ধাপে ‘এইচ’ গ্রুপের রানার্স আপকে পাবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

লিওনেল মেসির হ্যাটট্রিকের আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপ নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার অস্ট্রিয়াকে ২-০ গোলে হারায় তারা। এদিনও উজ্জ্বল ছিলেন মেসি, গোল দুটি তারই। দুই ম্যাচের দুটি জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা। ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অস্ট্রিয়া।

স্যান ফ্রান্সিসকোয় মঙ্গলবার বাংলাদেশ সময় সকালের ম্যাচে জর্ডানের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আলজেরিয়া। তাতে এখনও টিকে আছে তাদের শেষ বত্রিশে খেলার আশা। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তাদের অবস্থান তৃতীয়। দুই ম্যাচের একটিও না জেতা এবারের বিশ্বকাপে অভিষিক্ত জর্ডানের বিদায় নিশ্চিত হয়ে গেছে।

আগামী রোববার বাংলাদেশ সময় সকাল আটটায় শেষ গ্রুপ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই সময়ে আলজেরিয়া লড়বে অস্ট্রিয়ার বিপক্ষে।

দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপে আপাতত শীর্ষে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের পয়েন্ট কেবল ২, তারা আছে দুইয়ে। ২ পয়েন্ট নিয়ে তিনে নবাগত কেপ ভার্দ। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে সৌদি আরব।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy