‘স্বপ্ন পূরণে’ অ্যাটলেটিকো ছাড়তে চান আলাভারেস

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ খেলতে এসে ক্লাব ক্যারিয়ার নিয়েও কথা বললেন জুলিয়ান আলভারেস! ‘স্বপ্ন পূরণের’ জন্য আর্জেন্টিনার এই ফরোয়ার্ড বর্তমান ক্লাব

2026-06-23T21:49:03+00:00
2026-06-23T21:49:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘স্বপ্ন পূরণে’ অ্যাটলেটিকো ছাড়তে চান আলাভারেস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:৪৯ পিএম   (ভিজিট : ৩৭)
আর্জেন্টিনা স্ট্রাইকার জুলিয়ান আলভারেস।
X

আর্জেন্টিনা স্ট্রাইকার জুলিয়ান আলভারেস।

বিশ্বকাপ খেলতে এসে ক্লাব ক্যারিয়ার নিয়েও কথা বললেন জুলিয়ান আলভারেস! ‘স্বপ্ন পূরণের’ জন্য আর্জেন্টিনার এই ফরোয়ার্ড বর্তমান ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদকে বিদায় বলতে চান। খুঁজে নিতে চান নতুন ঠিকানা।

গণমাধ্যমে আসা খবর, আলভারেসকে দলে টানতে আগ্রহী লা লিগার দুই সফল ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এছাড়া, লিগ আঁর চ্যাম্পিয়ন পিএসজিও নাকি দলে পেতে চায় ২৬ বছর বয়সি এই ফরোয়ার্ডকে। অস্ট্রিয়াকে হারিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার পর, ক্লাব ক্যারিয়ার নিয়ে কথা বলেন আলভারেস। ম্যাচটি লিওনেল মেসির জোড়া গোলে ২-০ ব্যবধানে জেতে আর্জেন্টিনা।

“আমি ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, যাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত, তাদের সঙ্গেই বলেছি। সবার জন্য, সবচেয়ে ভালো বিষয় হচ্ছে দলবদল এবং আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। এ বিষয়গুলো নিয়ে কথা বলার সময় এটা নয়, কিন্তু আমি এটা লুকাতেও পারি না। কেননা, আমি চেষ্টা করি সৎ থাকার।”

সপ্তাহ খানেক আগে, গণমাধ্যমে খবর এসেছিল, আলভারেসের জন্য রিয়ালের দেয়া ১৫ কোটি ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে অ্যাটলেটিকো।

ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিকে থেকে ২০২৪ সালে অ্যাটলেটিকোয় যোগ দেন আলভারেস। সেসময় চুক্তির আর্থিক অঙ্ক সাড়ে ৯ কোটি ইউরো বলে জানিয়েছিল গণমাধ্যম। ক্লাব ছাড়ার ইস্যুর সমাধান নিয়ে অবশ্য অনিশ্চিত আলভারেস। গোঁড়ালির চোট কাটিয়ে ফেরা এই ফরোয়ার্ড বর্তমানে ব্যস্ত রয়েছেন বিশ্বকাপ নিয়ে। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে আলভারেস খেলেছেন বদলি হিসেবে। উত্তর আমেরিকা বিশ্বকাপে এখনও জালের দেখা পাননি তিনি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy