দুই দফা কমার পর সোনার দামে বড় লাফ, আজ ভরি কত?

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

টানা দুই দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে খাঁটি সোনার দাম বৃদ্ধির প্রভাবে

2026-06-24T10:04:49+00:00
2026-06-24T10:04:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দুই দফা কমার পর সোনার দামে বড় লাফ, আজ ভরি কত?
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০:০৪ এএম   (ভিজিট : ১৮৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

টানা দুই দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে খাঁটি সোনার দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারেও নতুন করে মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট সোনার ভরিতে দাম বেড়েছে ৪ হাজার ৪৩২ টাকা।

সোমবার (২২ জুন) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে। মূল্য সমন্বয়ের আগে দেশের বাজারে ২২ ক্যারেট বা ভালো মানের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। পরে নতুন করে দাম সমন্বয় না হওয়ায় আজ বুধবারও একই দামে বিক্রি হচ্ছে।  

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।

পবিত্র ঈদুল আজহার পর দেশের বাজারে টানা চার দফা সোনার দাম কমানো হয়েছিল। এরপর টানা তিনবার দাম বাড়ানো হয়। সর্বশেষ গত শুক্রবার ও শনিবার সোনার দাম কমানো হয়েছিল। সেই ধারাবাহিকতার পর আবারও সোমবার দাম বৃদ্ধির ঘোষণা এলো।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত নতুন এই মূল্য কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী মজুরি যুক্ত হবে। এছাড়া নির্ধারিত মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এদিকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে সোনার ওপর ভ্যাট কমানোর প্রস্তাব করা হয়েছে। সোনার গয়নার মূল্য কমাতে প্রতি ভরি সোনার ওপর সুনির্দিষ্টভাবে ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। এর আগে সোনার ওপর ৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করা হতো।

বাজুস আরও জানিয়েছে, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার বিনিময় ও ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে তাদের পূর্বের নিয়মই বহাল থাকবে। পাশাপাশি রুপার অলংকারে ভ্যাট সংক্রান্ত বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

অন্যদিকে দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট বা ভালো মানের প্রতি ভরি রুপার দাম রয়েছে ৫ হাজার ২৪৯ টাকা।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy