বিএমইউ'র ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

চিকিৎসা শিক্ষা, সেবাসহ স্বাস্থ্য বিষয়ক গবেষণাকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)'র ৫৩৯ জন রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে থিসিস

2026-06-24T18:11:44+00:00
2026-06-24T18:11:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিএমইউ'র ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:১১ পিএম   (ভিজিট : ৩৬)
থিসিস গ্র্যান্ট প্রদান
X

থিসিস গ্র্যান্ট প্রদান

চিকিৎসা শিক্ষা, সেবাসহ স্বাস্থ্য বিষয়ক গবেষণাকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)'র ৫৩৯ জন রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে থিসিস গ্র্যান্ট প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বিএমইউ'র এ ব্লক অডিটোরিয়ামে  আয়োজিত এক অনুষ্ঠানে মোট ৭ কোটি ৫২ লক্ষ ৪০ হাজার টাকার থিসিস গ্র্যান্ট প্রদান করা হয়। প্রত্যেক রেসিডেন্টকে এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত থিসিস গ্র্যান্ট দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী বলেন, এই থিসিস গ্র্যান্ট বিএমইউতে অধ্যয়নরত রেসিডেন্টদেরকে গবেষণায় আরো বেশি উৎসাহিত করবে। এ ধরণের উদ্যোগ এই বিশ্ববিদ্যালয়ে গবেষণার উৎসাহ-উদ্দীপনার আবহ সৃষ্টির সাথে সাথে তাদেরকে ভবিষ্যতে বড় ধরণের সফল গবেষণায় যুক্ত হতে বিরাট অবদান রাখবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার বলেন, এই থিসিস গ্র্যান্ট দেশ ও জাতির কল্যাণ বয়ে নিয়ে আসুক সেটাই প্রত্যাশা করি। এবার বিএমইউর সকল রেসিডেন্টকেই থিসিস গ্র্যান্ট প্রদান করা হয়েছে। কত টাকা দেওয়া হলো সেটা প্রধান বিষয় নয়, প্রধান বিষয় হলো প্রাপ্ত থিসিস গ্র্যান্টকে কাজে লাগিয়ে এদেশের চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণার মান উন্নয়নে অবদান রাখতে হবে। 

২০২৫-২০২৬ অর্থ বছরের থিসিস গ্র্যান্ট প্রদানের এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার ও থিসিস গ্র্যান্ট কমিটির সদস্য সচিব ডা.এ কে এম কবির আহমেদ রিয়াজ। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমইউ'র  কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, পরিচালক (মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ) মোঃ মাসুদ রানা, একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মোঃ জাহাঙ্গীর হোসেন, উপ-রেজিস্ট্রার আইন সহযোগী অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, ইউরোলজি বিভাগের ডা. মোহাম্মদ জাফর ইকবাল, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আনিছ উর রহমান প্রমূখ।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy