টিএসসিতে বিশ্বকাপ প্রদর্শনীতে ‘বহিরাগত’ প্রবেশে নিষেধাজ্ঞা!

অনলাইন ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগতদের চলাচলে কড়াকড়ি আনছে বিশ্ববিদ্যালয়। এসময়ে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগত

2026-06-24T20:26:10+00:00
2026-06-24T20:26:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টিএসসিতে বিশ্বকাপ প্রদর্শনীতে ‘বহিরাগত’ প্রবেশে নিষেধাজ্ঞা!
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:২৬ পিএম   (ভিজিট : ৬৫)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি
X

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি

বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগতদের চলাচলে কড়াকড়ি আনছে বিশ্ববিদ্যালয়। এসময়ে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং যান চলাচল বুধবার (২৪ জুন) থেকে নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ এক জরুরি বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, সবাইকে অবগত করা যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং যান চলাচল অদ্য ২৪ জুন ২০২৬ থেকে নিয়ন্ত্রিত থাকবে।

ফিফা বিশ্বকাপ খেলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত অন্য যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। 

গণপরিবহন এবং ভারী যানবাহন প্রবেশ সবসময়ই নিয়ন্ত্রিত থাকবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব অবস্থার ভিত্তিতে উপরোক্ত সিদ্ধান্ত সময়ে সময়ে পুনঃ মূল্যায়ন হতে পারে বলেও জানানো হয়েছে।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy