শুধু রেকর্ড গড়া রোনালদোকে নিয়ে ভাবছেন না কলম্বিয়া কোচ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

প্রথম দুই ম্যাচে জিতে নক আউট পর্ব নিশ্চিত হলেও ‘কে’ গ্রুপে শীর্ষে থাকা নিশ্চিত হয়নি কলম্বিয়ার। পর্তুগালের বিপক্ষে

2026-06-24T21:46:38+00:00
2026-06-24T21:51:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শুধু রেকর্ড গড়া রোনালদোকে নিয়ে ভাবছেন না কলম্বিয়া কোচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯:৪৬ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৬ ৯:৫১ পিএম  (ভিজিট : ৫০)
পর্তুগিজ মহতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
X

পর্তুগিজ মহতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

প্রথম দুই ম্যাচে জিতে নক আউট পর্ব নিশ্চিত হলেও ‘কে’ গ্রুপে শীর্ষে থাকা নিশ্চিত হয়নি কলম্বিয়ার। পর্তুগালের বিপক্ষে পরের ম্যাচে হার এড়িয়ে লক্ষ্য পূরণ করতে চায় লাতিন আমেরিকার দেশটি। এতে বড় বাধা হতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে কেবল এই মহাতারকাকে নিয়ে ভাবার ভুল করতে চান না কলম্বিয়া কোচ নেস্তর লরেন্সো।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে কলম্বিয়া। চার পয়েন্ট নিয়ে দুই নম্বরে পর্তুগাল। বাংলাদেশ সময় আগামী রোববার ভোরে মুখোমুখি হবে এই দুই দল। গ্রুপ সেরা দল শেষ বত্রিশে খেলবে তৃতীয় সেরা কোনো একটি দলের বিপক্ষে। রানার্সআপ দল খেলবে ‘এল’ গ্রুপে রানার্সআপ দলের বিপক্ষে- সেটি হতে পারে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া কিংবা ঘানা।

এমন প্রতিপক্ষ এড়াতে চাইবে যে কোনো দলই। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচও খুব গুরুত্ব পাচ্ছে কলম্বিয়া কোচের কাছে। “খুবই সতর্ক থাকতে হবে। বিভিন্ন পরিস্থিতিতে রোনালদোকে একা ছেড়ে দেওয়া যাবে না। বিশেষ করে যখন সে গোলপোস্টের আশেপাশে থাকবে। পর্তুগাল পরিপূর্ণ দল। শুধুমাত্র ক্রিশ্চিয়ানোর উপর মনযোগ রাখলেই চলবে না।”

ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশার ড্রয়ের পর ঘুরে দাঁড়িয়েছে পর্তুগাল। নবাগত উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। প্রথম ম্যাচে লক্ষ্েয কোনো শট রাখতে না পারা রোনালদো করেছেন দুই গোল। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ছয় আসরে করেছেন গোল।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy