সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন

অনলাইন ডেস্ক

ধর্ম

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ বিশ্বের বিভিন্ন দেশের ১,০০০ পুরুষ ও নারী ওমরাহ যাত্রীকে

2026-06-25T08:44:56+00:00
2026-06-25T08:44:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:৪৪ এএম   (ভিজিট : ১২৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ বিশ্বের বিভিন্ন দেশের ১,০০০ পুরুষ ও নারী ওমরাহ যাত্রীকে নিজ ব্যয়ে আতিথ্য দেওয়ার অনুমোদন দিয়েছেন। 

‘দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়কের মেহমানদের জন্য হজ, উমরাহ ও পরিদর্শনের কর্মসূচি’-এর আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করবে দেশটির ইসলামি বিষয়ক, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয়। খবর সৌদি গেজেটের।

কর্মসূচিটি ১৪৪৮ হিজরি বছরে চারটি ধাপে পরিচালিত হবে। এর প্রথম ধাপে এশিয়ার ১৬টি দেশের ২৫০ জন ওমরাহ যাত্রী অংশ নেবেন। 

দেশগুলো হলো— ইন্দোনেশিয়া, তিমুর-লেস্তে, ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মায়ানমার, লাওস, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ান এবং মঙ্গোলিয়া।

এ উপলক্ষে সৌদি ইসলামী বিষয়ক মন্ত্রী ও কর্মসূচির তত্ত্বাবধায়ক আব্দুললতিফ আল-শেখ বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি বলেন, মুসলিম বিশ্বের মানুষের জন্য ওমরাহ পালন ও পবিত্র স্থানসমূহ জিয়ারত সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে সৌদি নেতৃত্বের অব্যাহত প্রচেষ্টারই প্রতিফলন এই উদ্যোগ।

তিনি আরও বলেন, এ কর্মসূচি মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করবে এবং বিশ্বের বিভিন্ন মুসলিম সমাজের আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার সেতুবন্ধ গড়ে তুলতে সহায়তা করবে।





Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy