যে কারণে ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

নামটা তার নেইমার জুনিয়র হলেও সেলেসাওদের হেড কোচ কার্লো আনচেলত্তি ছিলেন ভীষণ কঠোর। বিশ্বকাপের দল ঘোষণার আগে সাফ

2026-06-25T11:05:11+00:00
2026-06-25T11:05:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যে কারণে ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:০৫ এএম   (ভিজিট : ১৪০)
ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি ব্রাজিলের তারকা নেইমার
X

ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি ব্রাজিলের তারকা নেইমার

নামটা তার নেইমার জুনিয়র হলেও সেলেসাওদের হেড কোচ কার্লো আনচেলত্তি ছিলেন ভীষণ কঠোর। বিশ্বকাপের দল ঘোষণার আগে সাফ জানিয়ে দিয়েছিলেন, শতভাগ ফিট না হলে কেবল নামের জোরে দলে জায়গা পাবেন না নেইমার। 

তবে সব শঙ্কা উড়িয়ে আনচেলত্তি যখন তাকে চূড়ান্ত দলে রাখলেন, তখন একবার কান্নায় ভেঙে পড়েছিলেন নেইমার।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে সেই কান্নার পুনরাবৃত্তি হলো, তবে এবার ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সি গায়ে জড়িয়ে মাঠে ফেরার আনন্দে। দীর্ঘ ৯৮১ দিন পর আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন এই তারকা ফরোয়ার্ড। বহু প্রতীক্ষিত এই প্রত্যাবর্তন শুধু একটি ম্যাচে অংশ নেওয়া নয়, বরং দীর্ঘ ইনজুরি, হতাশা ও মাঠের বাইরে থাকার যন্ত্রণার পর এক আবেগঘন অধ্যায়ের সমাপ্তি।

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচের আগেই কোচ আনচেলত্তি নিশ্চিত করেছিলেন নেইমার আজ খেলবেন। 

তবে ম্যাচের শুরুতে একাদশে না থেকে বেঞ্চে ছিলেন তিনি। ম্যাচের ৭৬তম মিনিটে মাতেউস কুনহার পরিবর্তে যখন নেইমার মাঠে প্রবেশ করেন, তখন গ্যালারিতে উপস্থিত হাজারো সমর্থকের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। দীর্ঘদিন পর প্রিয় তারকাকে জাতীয় দলের জার্সিতে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা।

এই ম্যাচে মাঠে নেমে নতুন ইতিহাসও গড়েছেন নেইমার। টানা চতুর্থ ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের বিশেষ তালিকায় নাম লিখিয়েছেন তিনি। যদিও মাঠে সময় পেয়েছেন অল্প, তবুও তার প্রত্যাবর্তনই ছিল ম্যাচের অন্যতম বড় আকর্ষণ।

ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। শেষ বাঁশি বাজার পর কান্নায় ভেঙে পড়েন। চোখ মুছতে দেখা যায় তাকে। দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে জাতীয় দলে ফেরার অনুভূতি স্পষ্ট ছিল তার মুখে। এ সময় সমর্থকরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে অবশ্য স্ত্রী ও কন্যার সঙ্গে মাঠের পাশে দেখা হওয়ার পর সেই আবেগঘন মুহূর্ত হাসিতে রূপ নেয়।

ডান পায়ের কাফ ইনজুরির কারণে এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। সম্প্রতি পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন তিনি। ব্রাজিলের হয়ে ১২৯ ম্যাচে ৭৯ গোল করা এই ফরোয়ার্ড এখনও দেশের ফুটবল ইতিহাসের অন্যতম প্রভাবশালী খেলোয়াড়।

এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়ে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে ব্রাজিল। ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র, আর একটি গোল করেছেন কুনহা। ম্যাচের সপ্তম মিনিটেই গোলের খাতা খুলে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। প্রথমার্ধের শেষদিকে নিজের দ্বিতীয় গোলও করেন তিনি।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy