মাধবপুরে টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি)-এর উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।পৌর প্রশাসক মোঃ

2026-06-25T15:53:41+00:00
2026-06-25T15:53:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাধবপুরে টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:৫৩ পিএম   (ভিজিট : ৪৯)
মাধবপুরে টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি)’র প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত
X

মাধবপুরে টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি)’র প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি)-এর উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে এবং নিবার্হী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, সহকারি প্রকৌশলী ববি মজুমদার, পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাপ খান, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, শিক্ষা কর্মকর্তা এম জাকিরুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জ আহম্মদ, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর কবির, পৌর বিএনপির সিনিয়র সভাপতি মাসুক মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান, জনি পাঠান, এমদাদুল হক সুজন প্রমূখ।

সভায় পৌর এলাকার উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আগামী অর্থবছরের বাজেটে জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে পৌরসভার জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় নাগরিকরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, একটি বাস্তবমুখী ও জনবান্ধব বাজেট প্রণয়নের জন্য জনগণের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নাগরিকদের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হলে পৌরসভার সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy