এমবাপে-মুলারের পাশে মানজাবি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

কানাডার বিপক্ষে গোল করে ছোট্ট একটা তালিকায় জায়গা করে নিলেন ইয়োহান মানজাবি। যেখানে আছেন কেবল বিশ্বকাপ জয়ী দুই

2026-06-25T20:33:19+00:00
2026-06-25T20:33:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এমবাপে-মুলারের পাশে মানজাবি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:৩৩ পিএম   (ভিজিট : ১৫)
বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন সুইজারল্যান্ডের ইয়োহান মানজাবি।
X

বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন সুইজারল্যান্ডের ইয়োহান মানজাবি।

কানাডার বিপক্ষে গোল করে ছোট্ট একটা তালিকায় জায়গা করে নিলেন ইয়োহান মানজাবি। যেখানে আছেন কেবল বিশ্বকাপ জয়ী দুই ফুটবলার কিলিয়ান এমবাপে ও টমাস মুলার।
কানাডা ও সুইজারল্যান্ড ম্যাচে প্রাপ্তি আছে আরও। সেগুলো দেখে নেওয়া যাক।

২.বিশ্বকাপের এবারের আসরের দুই আয়োজক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো গ্রুপসেরা হয়ে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছে। কানাডা তা পারেনি, গ্রুপ রানার্স আপ হয়ে জায়গা পেয়েছে দ্বিতীয় পর্বে।

৩. রুবেন ভার্গাস ও ইয়োহান মানজাবির গোলে কানাডার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় সুইজারল্যান্ড। ২০১৪ বিশ্বকাপে প্রথম সুইস ফুটবলার হিসেবে তিন গোলে অবদান রাখেন জেরদান শাচিরি। এই আসরে তাকে স্পর্শ করলেন দুইজন ভার্গাস ও মানজাবি। তিনটি গোল জড়িয়ে আছে ভার্গাসের নাম, চার গোলে মানজাবি।

৬. সুইজারল্যান্ডের ষষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপে তিন কিংবা তার চেয়ে বেশি গোল করেছেন মানজাবি। শাচিরির পর তিনিই প্রথম।

৪. দ্বিতীয় ইউরোপিয়ান দল হিসেবে সবশেষ চার বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড (২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬)। এই চার আসরে তাদের পাশাপাশি নকআউট পর্বে জায়গা পেয়েছে শুধুমাত্র ফ্রান্স।

৪. তৃতীয় অনূর্ধ্ব ২১ বছর বয়সি ফুটবলার হিসেবে বিশ্বকাপে চার কিংবা তার চেয়ে বেশি গোলে অবদান রেখেছেন ইয়োহান মানজাবি। ২০১৮ আসরে চার গোলে অবদান রাখেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। আর ২০১০ সালে ৮ গোলে অবদান রাখেন জার্মানির টমাস মুলার।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy