‘ব্রাজিলের হয়ে খেলতে নেইমারের কোনো অনুপ্রেরণা প্রয়োজন নেই’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

গ্যালারিতে সবচেয়ে জোরাল আওয়াজ শোনা গেল ৭৬তম মিনিটে। না, কোনো গোল হয়নি, প্রায় তিন বছর পর মাঠে নামলেন

2026-06-25T21:29:08+00:00
2026-06-25T21:29:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘ব্রাজিলের হয়ে খেলতে নেইমারের কোনো অনুপ্রেরণা প্রয়োজন নেই’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৯:২৯ পিএম   (ভিজিট : ৩৫)
ব্রাজিলিয়ান তারকা নেইমার।
X

ব্রাজিলিয়ান তারকা নেইমার।

গ্যালারিতে সবচেয়ে জোরাল আওয়াজ শোনা গেল ৭৬তম মিনিটে। না, কোনো গোল হয়নি, প্রায় তিন বছর পর মাঠে নামলেন নেইমার। ভক্তদের আবেগ বোঝা গেল স্পষ্ট। কোচ কার্লো আনচেলত্তি বললেন, দেশের হয়ে খেলার সময় তেমন আবেগ অনুভব করেন অভিজ্ঞ ফরোয়ার্ডও।

স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পাওয়া ম্যাচের শেষ কিছুক্ষণ খেলেন নেইমার। এই জয়ে ‘সি’ গ্রুপ সেরা হয়ে শেষ বত্রিশে জায়গা করে নেয় ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোট পাওয়ার ৯৮১ দিন পর ব্রাজিলের হয়ে খেলতে নামলেন দলটির রেকর্ড গোলস্কোরার।

জোড়া গোল করে বড় অবদান রাখেন ভিনিসিউস জুনিয়র। একটি গোল করেন মাতেউস কুইয়া। তার জায়গাতেই মাঠে নামেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে তেমন কিছু করতে পারেননি নেইমার। তবে বিশ্বকাপে এগিয়ে যেতে তারকা ফরোয়ার্ডের ভূমিকা রাখার সুযোগ দেখেন আনচেলত্তি।

“নেইমার খেলার সুযোগ পেয়েছে, কারণ এটা তার প্রাপ্য। সেরে ওঠার জন্য সে কঠোর পরিশ্রম করেছে। নেইমারের যে মান, আমি মনে করি এই বিশ্বকাপে সে দলকে সাহায্য করতে পারবে। সে অল্প কয়েক মিনিট খেলেছে, তবে ভালো খেলেছে।”

“খেলার জন্য নেইমারের কোনো অনুপ্রেরণা প্রয়োজন নেই। ব্রাজিলের জার্সি গায়ে দেওয়ার জন্য কোনো খেলোয়াড়ের অনুপ্রেরণার প্রয়োজন হয় না। তার বয়স এখন ৩৪, এখনও সে ছোট ছেলের মতো ওই আবেগ অনুভব করে।”

আগামী সোমবার হিউস্টনে শেষ বত্রিশের ম্যাচে খেলবে ব্রাজিল। প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy