জয়ের রাতে ড্রেসিং রুমে একা কেঁদেছেন নেইমার!

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। তবে ম্যাচের পর সব আলো

2026-06-25T21:38:01+00:00
2026-06-25T21:38:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জয়ের রাতে ড্রেসিং রুমে একা কেঁদেছেন নেইমার!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৯:৩৮ পিএম   (ভিজিট : ৪৯)
নেইমার জুনিয়র (ফাইল ছবি)
X

নেইমার জুনিয়র (ফাইল ছবি)

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। তবে ম্যাচের পর সব আলো কেড়ে নিলেন ৯৮১ দিন পর সেলেসাওদের জার্সিতে ফেরা নেইমার জুনিয়র। ম্যাচ শেষে মিক্সড জোনে এসে এই কিংবদন্তি জানালেন, মাঠে ফেরার তীব্র আবেগে খেলা শেষে ড্রেসিংরুমে একা একাই কেঁদেছেন!
  
চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে মরক্কো ও হাইতির বিপক্ষে পায়ের পেশির চোটের কারণে মাঠে নামা হয়নি ৩৪ বছর বয়সি এই ফরোয়ার্ডের। অবশেষে কাল ম্যাচের দ্বিতীয়ার্ধে মাথেউস কুনিহার বদলি হিসেবে যখন মাঠে নামেন, তখন  ব্রাজিলের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষা শেষ হয়। ম্যাচ শেষে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবার, বন্ধু এবং কোটি ভক্তদের। 

নেইমার বলেন,‘ কোনো সন্দেহ ছাড়াই বলবো, এটি আমার ক্যারিয়ারের অন্যতম বিশেষ একটি দিন। সেলেসাওদের হয়ে খেলা প্রতিটি ফুটবলারের স্বপ্ন, আর আমি আবারও সেই সুযোগ পেয়েছি। দীর্ঘদিন আমি জাতীয় দল থেকে দূরে ছিলাম। এই জার্সিটা আমি প্রচণ্ড মিস করেছি এবং মাঠে ফিরতে মরিয়া হয়ে ছিলাম।” 

নেইমার আরও যোগ করেন, “আজ মাঠে নামার পর এক বিশাল স্বস্তি অনুভব করেছি। আমি একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম এবং খেলা শেষে একা একাই কেঁদেছি। কারণ এই চেনা অনুভূতিগুলো আরও একবার ফিরে পাওয়া, জীবনকে নতুন করে উপভোগ করার আনন্দটাই অন্যরকম। আমি প্রতিটি ব্রাজিলিয়ান ভক্তের কাছে কৃতজ্ঞ যারা আমার জন্য প্রার্থনা করেছেন, বিশেষ করে আমার পরিবার ও বন্ধুদের ধন্যবাদ।”

নেইমারের ফেরা ব্রাজিল শিবিরে জোগাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। 








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy