একইদিনে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়ার দুই দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।আজ শুক্রবার (২৬ জুন) আন্তর্জাতিক সময় সকাল ১১টা

2026-06-26T19:18:05+00:00
2026-06-27T07:44:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
একইদিনে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়ার দুই দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৭:১৮ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ৭:৪৪ এএম  (ভিজিট : ৩৩৮৫)
ভূপৃষ্ঠ থেকে ৬৫ কিলোমিটার গভীরে উৎপত্তিস্থল
X

ভূপৃষ্ঠ থেকে ৬৫ কিলোমিটার গভীরে উৎপত্তিস্থল

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 

আজ শুক্রবার (২৬ জুন) আন্তর্জাতিক সময় সকাল ১১টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ফিলিপাইনের সারাঙ্গানি শহরের পশ্চিম-দক্ষিণ পশ্চিমে প্রায় ২১ কিলোমিটার দূরে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬৫ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত, ক্ষয়ক্ষতি বা সুনামি সতর্কতা জারির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

এর আগে এশিয়ার আরেক দেশ জাপানে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে প্রচণ্ডভাবে কেঁপে ওঠে রাজধানী টোকিও এবং আশপাশের বিস্তীর্ণ এলাকা।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy