এবার ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিপাইনে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে দাভাও

2026-06-26T21:16:33+00:00
2026-06-26T21:16:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এবার ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৯:১৬ পিএম   (ভিজিট : ১০৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ফিলিপাইনে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে দাভাও অক্সিডেন্টালের সারাঙ্গানির নিকটবর্তী এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠ থেকে ৫২ দশমিক ৪ কিলোমিটার গভীরে ছিল বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ফিলিপাইনের সারাঙ্গানি শহরের পশ্চিম-দক্ষিণ পশ্চিমে প্রায় ২১ কিলোমিটার দূরে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬৫ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত, ক্ষয়ক্ষতি বা সুনামি সতর্কতা জারির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

এর আগে এশিয়ার আরেক দেশ জাপানে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী টোকিও এবং আশপাশের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হলেও সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

গত বুধবার ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর অন্যতম এটি।

সূত্র: আল-জাজিরা, আনাদোলু এজেন্সি






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy