আনসার ও ভিডিপি একাডেমিতে ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন

বুলেটিন ডেস্ক

খেলাধুলা

গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (২৬ জুন) গাজীপুরের সফিপুরে

2026-06-27T11:39:13+00:00
2026-06-27T11:39:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আনসার ও ভিডিপি একাডেমিতে ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:৩৯ এএম   (ভিজিট : ৩২)
সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে
X

সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে

গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির মাঠে বাংলাদেশ বেসবল ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
 “বেসবলের শক্তি, তারুণ্যের অঙ্গীকার; ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসারসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ১৪টি দল অংশগ্রহণ করছে। বাংলাদেশ বেসবল ফেডারেশনের নিজস্ব মাঠ না থাকায় বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক  বলেন, "দেশের যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তাদের সুপ্ত শক্তিকে বিকশিত করার ক্ষেত্রে বেসবলের মতো আধুনিক ও সম্ভাবনাময় খেলার আয়োজন একটি সময়োপযোগী উদ্যোগ। " 

তিনি উল্লেখ করেন, তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত বাংলাদেশ আনসার ও ভিডিপির সাংগঠনিক নেটওয়ার্কের মাধ্যমে এই খেলার প্রসার ঘটবে এবং এটি যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, এই টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে বাংলাদেশ আনসার ও ভিডিপির সম্পৃক্ততা বাহিনীর সাংগঠনিক সক্ষমতা, অবকাঠামোগত প্রস্তুতি এবং জাতীয় ক্রীড়া উন্নয়নে আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন। বিশ্বব্যাপী সমাদৃত বেসবল খেলাটি বর্তমানে বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে থাকলেও, সম্মিলিত উদ্যোগে ভবিষ্যতে এটি দেশের জনপ্রিয় খেলাগুলোর অন্যতম হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ এবং বাংলাদেশ বেসবল ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ। 

এছাড়াও বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, বিভিন্ন দলের খেলোয়াড়, প্রশিক্ষক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy