ধামইরহাটে সম্পত্তির লোভে বৃদ্ধা মায়ের ওপর ছেলের বর্বরতা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর ধামইরহাটে মায়ের জমি ছেলের নামে না দেওয়ায় বৃদ্ধা মায়ের হাতের রগ কেটে দিয়েছে ছেলে।পুলিশ সুত্রে জানা যায়

2026-06-27T11:49:36+00:00
2026-06-27T11:49:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধামইরহাটে সম্পত্তির লোভে বৃদ্ধা মায়ের ওপর ছেলের বর্বরতা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:৪৯ এএম   (ভিজিট : ৩৪)
ধামইরহাটে সম্পত্তির লোভে বৃদ্ধা মায়ের ওপর ছেলের বর্বরতা
X

ধামইরহাটে সম্পত্তির লোভে বৃদ্ধা মায়ের ওপর ছেলের বর্বরতা

নওগাঁর ধামইরহাটে  মায়ের জমি ছেলের নামে না দেওয়ায় বৃদ্ধা মায়ের হাতের রগ কেটে দিয়েছে ছেলে।  

পুলিশ সুত্রে জানা যায় যে, ধামইরহাট উপজেলা আলমপুর ইউনিয়নের অন্তগত বস্তাবর গ্রামের  বাসিন্দা বৃদ্ধা আনজুমান আরা (৬৮)এর কিছু জমি- জমা রয়েছে। ঐ বৃদ্ধা মায়ের জমি-জমা ছেলের নিজ নামে লিখে না দেওয়ার কারনে তার ছেলে আসাদুজ্জামান শামিম (৩৭) গত ৭ ই জুন ইট দিয়ে মায়ের মাথায় আঘাত করে। পরবর্তীতে  আহত মা চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেলে ১৪ জুন পুনরায় ধারালো চাকু দিয়ে ডান পায়ের রগ কেটে দেয়। 

ঘটনার বিষয়ে নওগাঁ পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের নজরে এলে তার কঠোর নির্দেশনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের কঠোর ভুমিকায় কয়েক দিন ধারাবাহিক ভাবে অভিযানের পর গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুন রাত ৯টায় উপজেলার বস্তাবর গ্রাম থেকে অভিযুক্ত শামীমকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

এ ঘটনার ধামইরহাট থানায় একটি মামলা হয়।  যার নং ৩১ তাং ২৪/ ৬/ ২৬ ইং ধারা - ৩২৩/৩২৬/৩০৭/৫০৬ (২) পেনাল কোডে মামলা রজু করা হয়েছে। 

পুলিশ সুপার বলেন পিতা মাতার প্রতি এ ধরনে নৃশংসতা আচরণ কোন ভাবে মেনে নেওয়া যাবে না। গ্রেফতারকৃত আসাদুজ্জামান শামিমের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়া ধীন রয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy