প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১:৪৫ পিএম (ভিজিট : ৫৩)

X
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে তার প্রথম বিদেশ সফর সফলভাবে শেষ করে দেশে ফিরেছেন। দেশে ফেরার পর তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন।
আজ শনিবার (২৭ জুন) বেলা ১২টা ১৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে উপস্থিত হয়ে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা-মায়ের কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন।
সফরকালে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করেন বলে জানা গেছে। বিদেশ সফর শেষে দেশে ফিরে পারিবারিক ও ধর্মীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তিনি কবর জিয়ারত করেন।