ভোলায় বেশি দামে সিগারেট বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পশ্চিম বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০

2026-06-27T16:31:21+00:00
2026-06-27T16:31:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভোলায় বেশি দামে সিগারেট বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৪:৩১ পিএম   (ভিজিট : ৫৫)
ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
X

ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পশ্চিম বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৪ জুন) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় এ জরিমানা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি করা হচ্ছিল। বাজেট ঘোষণার আগেই বিপুল পরিমাণ সিগারেট মজুদ করে পরে অতিরিক্ত দামে বাজারজাত করার মাধ্যমে একটি সংঘবদ্ধ চক্র বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ রয়েছে।

প্রশাসনের সাম্প্রতিক অভিযানের পর স্থানীয়দের দাবি, এ অনিয়মের সঙ্গে জড়িতদের বিষয়ে নতুন তথ্য সামনে এসেছে। তাদের অভিযোগ, একটি তামাক কোম্পানির স্থানীয় দায়িত্বশীল ব্যক্তির নির্দেশনায় দীর্ঘদিন ধরে এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য, একই ধরনের অভিযোগ গত বছরও উঠেছিল। সে সময়ও বিপুল পরিমাণ সিগারেট মজুদ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির মাধ্যমে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা অর্জন করেছেন বলে অভিযোগ ছিল।

অভিযানের পর এক ব্যক্তি নিজেকে জেলা বিএনপির সভাপতি পরিচয় দিয়ে সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মহলে প্রশ্ন উঠেছে—কোনো রাজনৈতিক পরিচয় কি সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে পণ্য বিক্রির বৈধতা দিতে পারে? আইন কি সবার জন্য সমানভাবে প্রযোজ্য নয়?

ভোলা জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, সাধারণ ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।

স্থানীয়দের দাবি, সরকার নির্ধারিত মূল্য নিশ্চিত করতে এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুরো নেটওয়ার্কের তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা হোক।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy