পাকিস্তানে জঙ্গি আস্তানায় সেনা অভিযানে ৮ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের বেলুচিস্তানের খারান ও মাস্তুং জেলায় দুইটি পৃথক অভিযানে মোট ৮ জঙ্গি নিহত হয়েছে।আজ শনিবার (২৭ জুন) এক

2026-06-27T18:04:46+00:00
2026-06-27T21:17:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে জঙ্গি আস্তানায় সেনা অভিযানে ৮ জঙ্গি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:০৪ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ৯:১৭ পিএম  (ভিজিট : ৫৭১)
বেলুচিস্তানে পৃথক অভিযান
X

বেলুচিস্তানে পৃথক অভিযান

পাকিস্তানের বেলুচিস্তানের খারান ও মাস্তুং জেলায় দুইটি পৃথক অভিযানে মোট ৮ জঙ্গি নিহত হয়েছে।  

আজ শনিবার (২৭ জুন) এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এ তথ্য জানায়।  

বিবৃতিতে আইএসপিআর জানায়, গত ২৫ ও ২৬ জুন পরিচালিত এই দুটি অভিযান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ ছিল। পাকিস্তান এসব গোষ্ঠীকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে উল্লেখ করছে।

পাকিস্তান সরকারের দাবি, বেলুচিস্তানভিত্তিক এসব সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ভারতের সম্পৃক্ততা রয়েছে এবং তারা পাকিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তবে ভারত এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে।

আইএসপিআর জানায়, ২৫ জুন খারান জেলায় একদল সশস্ত্র ব্যক্তির চলাচলের তথ্য পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এতে তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়। 

এ ছাড়া গত ২৬ জুন মাস্তুং জেলায় সম্ভাব্য এক আত্মঘাতী হামলাকারীর উপস্থিতির তথ্যের ভিত্তিতে আরেকটি অভিযান চালানো হয়। সেনাবাহিনীর দাবি, সেখানে তীব্র গোলাগুলির পর পাঁচজন নিহত হয়, যাদের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী ছিলেন।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ, তাৎক্ষণিক বিস্ফোরক (আইইডি) এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

সেনাবাহিনী আরও জানায়, এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে, যাতে সেখানে আর কোনো সশস্ত্র ব্যক্তি লুকিয়ে থাকলে তাদের আটক বা নির্মূল করা যায়। একই সঙ্গে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী অভিযান চলবে বলেও জানানো হয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy