প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৪৭ পিএম (ভিজিট : ৬৪)

X
ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান।
সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব, লক্ষ্য ও সফল বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (R.M.O) ডা. শাকিল রহমান। এছাড়া মাঠপর্যায়ের প্রস্তুতি ও কার্যক্রম নিয়ে নার্সদের পক্ষে বক্তব্য দেন আঞ্জু আক্তার।
পরিকল্পনা সভায় আরো উপস্থিত ছিলেন ইপিআই টেকনিশিয়ান আজিজার রহমান, স্যানিটারি ইন্সপেক্টর ফেরদৌসী আক্তার, আলিমুল রাজীসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তাগন সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন ।