নীলফামারীতে শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

‘আমার জীবন, আমার স্বপ্ন’ এই শ্লোগান নিয়ে নীলফামারীতে শিশু ফোরামের বার্ষিক সমাবেশ হয়েছে। সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ

2026-06-27T20:26:39+00:00
2026-06-27T20:26:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে শিশু ফোরামের বার্ষিক সমাবেশ
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:২৬ পিএম   (ভিজিট : ৩৮)
নীলফামারীতে শিশু ফোরামের বার্ষিক সমাবেশ
X

নীলফামারীতে শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

‘আমার জীবন, আমার স্বপ্ন’ এই শ্লোগান নিয়ে নীলফামারীতে শিশু ফোরামের বার্ষিক সমাবেশ হয়েছে। সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে শনিবার বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্ডকার ইব্রাহিম তালুকদার। 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্ম্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুব ফোরামের সভাপতি ঝুমা আক্তার, সাধারণ সম্পাদক ওসমান গনি, শিশু ফোরামের সদস্য বিশাল রায়, প্রোগ্রাম অফিসার মৈত্রীসহ আরো অনেকে। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন শিশু ফোরামের সভাপতি বীথি ঠাকুর ও যুব ফোরামের সদস্য কবীর হাসান সোহাগ। 

বার্ষিক সমাবেশে দলীয় নৃত্য, দেশাত্ববোধক গান, জীবন গঠন ও শিশু সুরক্ষায় শিশু ও যুব ফোরামের বার্ষিক অগ্রগতি ও অর্জন উপস্থাপন, শিশু ও যুব ফোরামের বাৎসরিক পরিকল্পনা-২০২৭ উপস্থাপন, শিশু সুরক্ষায় বাল্য বিবাহ, শিশুশ্রম ও মাদক মুক্ত সমাজ গঠনে শিশু ও যুবদের ভুমিকা বিষয়ক উপস্থাপন করেন শিশু ও যুব ফোরামের সদস্যরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy