৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহু এলাকা!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন ভারত ও পাকিস্তানের বিভিন্ন এলাকাতেও অনুভূত

2026-06-27T21:04:36+00:00
2026-06-27T21:04:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহু এলাকা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:০৪ পিএম   (ভিজিট : ৯৮৪)
উৎপত্তিস্থল ছিল ২১৫ কিলোমিটার গভীরে
X

উৎপত্তিস্থল ছিল ২১৫ কিলোমিটার গভীরে

আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন ভারত ও পাকিস্তানের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্যমতে, আজ শনিবার (২৭ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২১৫ কিলোমিটার গভীরে। 

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের দিল্লিসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়, এতে কিছু সময়ের জন্য মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হয়, আফগানিস্তানের রাজধানী কাবুল এবং উত্তর পাকিস্তানের বিভিন্ন এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy