গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ক্রোয়েশিয়া-ঘানাও গেল নকআউটে

অনলাইন ডেস্ক

খেলাধুলা

শ্বকাপের ‘এল’ গ্রুপের শেষ ম্যাচে কিছু সময়ের জন্য শীর্ষস্থান নিয়ে শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত স্বস্তির জয় পেয়েছে ইংল্যান্ড।

2026-06-28T08:15:50+00:00
2026-06-28T08:15:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ক্রোয়েশিয়া-ঘানাও গেল নকআউটে
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৮:১৫ এএম   (ভিজিট : ৩১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শ্বকাপের ‘এল’ গ্রুপের শেষ ম্যাচে কিছু সময়ের জন্য শীর্ষস্থান নিয়ে শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত স্বস্তির জয় পেয়েছে ইংল্যান্ড। পানামাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে উঠেছে থমাস টুখেলের দল।

ডালাসে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে ইংল্যান্ড। তবে একের পর এক সুযোগ তৈরি করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি হ্যারি কেইনরা। একই সময়ে অন্য ম্যাচে ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়ার এগিয়ে যাওয়ায় গ্রুপের শীর্ষস্থান নিয়ে কিছুটা চাপ তৈরি হয় ইংলিশদের ওপর।

তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৬২তম মিনিটে বুকায়ো সাকার কর্নার থেকে জুড বেলিংহাম হেডে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন। মাত্র পাঁচ মিনিট পর বেলিংহামের নিখুঁত ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হ্যারি কেইন।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নেন কেইন। এরপর আর কোনো দল গোল করতে না পারায় ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।

এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড। অন্য ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। আর ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হলেও সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে নকআউট পর্বে উঠেছে ঘানা।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy