বিদেশে চিকিৎসা ব্যয় ৮২ লাখ: মুখ খুললেন সাবেক ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

বিদেশে চিকিৎসা বাবদ সরকারি অর্থ ব্যয়ের বিষয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও বিতর্কের নিয়ে মুখ খুলেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের

2026-06-28T12:35:06+00:00
2026-06-28T12:35:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিদেশে চিকিৎসা ব্যয় ৮২ লাখ: মুখ খুললেন সাবেক ধর্ম উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১২:৩৫ পিএম   (ভিজিট : ৩৪৯)
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন
X

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন

বিদেশে চিকিৎসা বাবদ সরকারি অর্থ ব্যয়ের বিষয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও বিতর্কের নিয়ে মুখ খুলেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেছেন, তার চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় বিদ্যমান আইন ও সরকারি বিধি অনুসরণ করেই পরিশোধ করা হয়েছে। এ বিষয়ে প্রকাশিত কিছু সংবাদে বিভ্রান্তিকর উপস্থাপনার কারণে জনমনে ভুল ধারণা তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

রোববার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পোস্টে খালিদ হোসেন বলেন, ‘দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট, ১৯৭৩’ অনুযায়ী মন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের দেশ বা বিদেশে চিকিৎসা ব্যয় সরকার বহন করে থাকে।

বিদেশে চিকিৎসার ক্ষেত্রে মেডিকেল বোর্ডের সুপারিশ, সরকার প্রধানের অনুমোদন এবং চিকিৎসা শেষে বিল-ভাউচার জমা দেওয়ার নির্ধারিত প্রক্রিয়া রয়েছে।

তিনি জানান, দীর্ঘদিন ধরে জটিল হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। দায়িত্ব পালনকালে হৃদস্পন্দনের অনিয়ম ধরা পড়লে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসকদের বোর্ড তাকে ‘ক্যাথেটার অ্যাবলেশন’ নামের একটি জটিল অস্ত্রোপচারের পরামর্শ দেয়। 

তবে প্রয়োজনীয় প্রযুক্তি ও যন্ত্রপাতি দেশে না থাকায় থাইল্যান্ডের বামরুনগ্রাড হাসপাতাল এবং আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসার সুপারিশ করা হয়।

ধর্ম উপদেষ্টা বলেন, থাইল্যান্ডে প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষার জন্য প্রায় ১৭ লাখ টাকা ব্যয় হয়েছে। পরবর্তীতে গত জানুয়ারিতে বামরুনগ্রাড হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়, যেখানে প্রায় ৬৫ লাখ টাকা বিল পরিশোধ করা হয়। 

চিকিৎসা সংক্রান্ত সব বিল, ভাউচার ও প্রয়োজনীয় নথি যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

খালিদ হোসেনের দাবি, সরকার কেবল হাসপাতালের বিল, অস্ত্রোপচার ব্যয় ও ওষুধের খরচ বহন করেছে। অন্যদিকে হোটেলে থাকা, খাবার, যাতায়াত এবং সঙ্গে থাকা সহযাত্রীর ব্যয় তিনি ব্যক্তিগতভাবে পরিশোধ করেছেন।

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন এবং সরকারি অর্থের কোনো অপব্যবহার করেননি। আইন অনুযায়ী প্রাপ্য সুবিধা গ্রহণের ক্ষেত্রেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন বলে জানান তিনি।

চিকিৎসা ব্যয় নিয়ে প্রকাশিত কিছু সংবাদ ও এর উপস্থাপনার সমালোচনা করে ধর্ম উপদেষ্টা বলেন, বৈধ ও আইনসম্মত বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে জনমনে অযথা শঙ্কা ও সন্দেহের সৃষ্টি হয়। এ ধরনের সংবাদ পরিবেশনের তীব্র নিন্দাও জানান তিনি।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy