নকলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন: ২৯ হাজার শিশু পাচ্ছে ক্যাপসুল

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।রোববার

2026-06-28T13:16:18+00:00
2026-06-28T13:16:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নকলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন: ২৯ হাজার শিশু পাচ্ছে ক্যাপসুল
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১:১৬ পিএম   (ভিজিট : ৬৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে হাসপাতাল সভাপক্ষে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন মুক্তার, বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন সাঈদী, ইউপি চেয়ারম্যান মো. মোজাফ্ফর মহিউদ্দিন বুলবুলসহ স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা/কর্মচারীবৃন্ধ উপস্থিত ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, এবারের ক্যাম্পেইনে নকলা উপজেলার ৯টি ইউনিয়নের ২৭টি ওয়ার্ডের ২১৬টি অস্থায়ী ও ১ স্থায়ী কেন্দ্রের মাধ্যমে ২৯ হাজার ৩'শ ৫০জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

শিশুদের বয়স ভেদে দুই রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৪০২ জন শিশুরা পাবে একটি করে নীল রঙের ক্যাপসুল। ১ বছর থেকে ৫ বছর বয়সী ২৫ হাজার ৯'শ ৪৮জন শিশুরা পাবে একটি করে লাল রঙের ক্যাপসুল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করবে, অপুষ্টি দূর করবে এবং সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে তুলবে। পাশাপাশি শিশুদের অন্ধত্ব প্রতিরোধেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপজেলার সকল যোগ্য শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় এনে ক্যাপসুল খাওয়ানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy