প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ২:০৮ পিএম (ভিজিট : ৯৮)

X
ছবি: প্রতিনিধি
মানিকগঞ্জে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে হরিরামপুর থানা পুলিশ।
শনিবার (২৭ জুন) সন্ধ্যায় তাকে হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কালই গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল বাতেন প্রামাণিক (৫৫) কালই গ্রামের মো. জুলমত প্রামাণিকের ছেলে। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১০ এপ্রিল হরিরামপুর থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় পুলিশের কাজে বাধা ও অসদাচরণের অভিযোগে আব্দুল বাতেন প্রামাণিকের ভাই ইউপি সদস্য মোহাম্মদ আলীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে গ্রেপ্তার হওয়া আব্দুল বাতেন প্রামাণিক একই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, গতকাল (শনিবার) সন্ধ্যায় আব্দুল বাতেন প্রামাণিককে নিজ বাড়ি থেকে প্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।