আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে, দাবি ঘানার আলোচিত তান্ত্রিকের

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ইংল্যান্ড-ঘানা ম্যাচে গ্যালারিতে সাদা পাউডার ছিটিয়ে আলোচনায় আসা ঘানার তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম আবারও আলোচনার কেন্দ্রে। এবার তার

2026-06-28T19:17:33+00:00
2026-06-28T19:17:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে, দাবি ঘানার আলোচিত তান্ত্রিকের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ১১৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইংল্যান্ড-ঘানা ম্যাচে গ্যালারিতে সাদা পাউডার ছিটিয়ে আলোচনায় আসা ঘানার তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম আবারও আলোচনার কেন্দ্রে। এবার তার দাবি, বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখাবে নবাগত কেপ ভার্দে।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে এক সাক্ষাৎকারে বোন্সাম বলেছিলেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর তিনি কালো জাদুর অভিশাপ দিয়েছেন। তার ভাষ্য ছিল, সেই অভিশাপের কারণে কেইন ম্যাচে কোনোভাবেই গোল করতে পারবেন না।

ম্যাচের ফলাফলের সঙ্গে তার দাবির অদ্ভুত মিলও দেখা যায়। হ্যারি কেন সেদিন গোল করতে পারেননি, এমনকি প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি ইংল্যান্ড। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে শেষ হয় ম্যাচটি। যদিও এর সঙ্গে বোন্সামের দাবির কোনো প্রমাণিত সম্পর্ক নেই।

এবার এক সাক্ষাৎকারে বোন্সাম আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, ‘কেপ ভার্দেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বিদায় করবে।’ তবে এই ম্যাচকে ঘিরে তিনি কোনো ধরনের কালো জাদু বা বিশেষ আচার-অনুষ্ঠান করবেন কি না, সে বিষয়ে কিছু জানাননি।

আগামী ৪ জুলাই মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। নিজেদের প্রথম বিশ্বকাপেই দুর্দান্ত রক্ষণভাগ ও গোলকিপিংয়ের নৈপুণ্যে নজর কেড়েছে আফ্রিকার দেশটি। গ্রুপ পর্বে স্পেন ও সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে আটকে দেওয়ার পাশাপাশি উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে কেপ ভার্দে।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy