নবম পে-স্কেল: জুলাই থেকে শতভাগ বেসিক বাড়ছে সরকারি চাকরিজীবীদের

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। শুরুতে তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনার কথা

2026-06-29T09:49:47+00:00
2026-06-29T09:49:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নবম পে-স্কেল: জুলাই থেকে শতভাগ বেসিক বাড়ছে সরকারি চাকরিজীবীদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৪৯ এএম   (ভিজিট : ৯৯০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। শুরুতে তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনার কথা জানানো হলেও সেটি থেকে সরে এসেছে পে-স্কেলের সুপারিশ পর্যালোচনায় গঠিত সচিব কমিটি। সূত্র বলছে দুই ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের পথে হাঁটছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একটি সূত্র জানিয়েছে, ধাপে ধাপে বেসিক বৃদ্ধি করা হলে নানা জটিলতা তৈরি হতে পারে। এছাড়া কিছু চাকরিজীবীর বেতন বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌছেছে যে, ৫০ শতাংশ বেসিক বৃদ্ধি করা হলে তাদের বেতন খুব সামান্য বৃদ্ধি পাবে। এজন্য দুই ধাপে পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা গতকাল রবিবার বলেন, 'জটিলতা এড়াতে এবং কর্মচারীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন পে-স্কেল দুই ধাপে কার্যকরের সুপারিশ করতে যাচ্ছে সচিব কমিটি। অর্থাৎ ২০২৬-২০২৭ অর্থবছর থেকে শতভাগ বেসিক বৃদ্ধি এবং ২০২৭-২০২৮ অর্থবছর থেকে ভাতা বৃদ্ধির সুপারিশ করবে সচিব কমিটি।'

শতভাগ বেসিক বৃদ্ধি করলে বিভিন্ন ভাতা কমানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, 'কিছু ভাতা কমানোর হতে পারে। শিগগিরই সচিব কমিটি তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেবে। তখন কোন কোন ভাতা কমানো হতে পারে সেটি পরিস্কার হবে।'





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy