নেইমারের হাত দিয়ে গোল করার ছবি ভাইরাল, যা জানা গেল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

নেইমারের হাত দিয়ে গোল দেওয়ার একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল হওয়া

2026-06-29T16:30:28+00:00
2026-06-29T16:30:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নেইমারের হাত দিয়ে গোল করার ছবি ভাইরাল, যা জানা গেল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৪:৩০ পিএম   (ভিজিট : ২৬৭)
এ ঘটনায় ব্যাপক ট্রলের শিকার হন নেইমার
X

এ ঘটনায় ব্যাপক ট্রলের শিকার হন নেইমার

নেইমারের হাত দিয়ে গোল দেওয়ার একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল হওয়া ছবিটি সাম্প্রতিক সময়ের কোনো ঘটনার নয়, বরং এটি গত ২০২৫ সালের জুনের একটি ম্যাচের পুরনো দৃশ্য।

২০২৫ সালের জানুয়ারি মাসে সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে নিজের শৈশবের স্মৃতিবিজড়িত ব্রাজিলের ক্লাব সান্তোসে যোগ দিয়েছিলেন এই সেলেসাও তারকা। তার সেই প্রত্যাবর্তনে সান্তোস শিবিরে খুশির জোয়ার বয়ে গিয়েছিল। তবে ক্লাবটিতে ফেরার মাত্র কয়েক মাসের মাথায় এক বিতর্কিত কাণ্ড ঘটিয়ে নেটিজেনদের ট্রল ও মকের শিকার হন তৎকালীন ৩৩ বছর বয়সী এই ফুটবলার।

ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের ২ জুন, ব্রাজিলিয়ান সেরি আ’র ১১তম রাউন্ডের ম্যাচে। সেদিন ঘরের মাঠ স্তাদিও আরবানো কাদেরিয়াতে বোতাফোগোকে আতিথ্য দিয়েছিল সান্তোস। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে আইর ফিরিওকে ফাউল করে আগেই একটি হলুদ কার্ড দেখেছিলেন নেইমার।
বিতর্কিত সেই ঘটনা

বিতর্কিত সেই ঘটনা

এরপর ম্যাচের ৭৬তম মিনিটে ঘটে সেই আলোচিত ঘটনা। বাঁ-প্রান্ত থেকে সতীর্থ গনসালো এস্কোবারের ক্রস প্রতিপক্ষ গোলকিপার ইয়ন ভিক্তর ঝাঁপিয়ে পড়ে ঠেকালেও বল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বলটি যখন বোতাফোগোর ব্রাজিলিয়ান ডিফেন্ডার দাভিদ রিকার্দো ক্লিয়ার করার চেষ্টা করছিলেন, ঠিক তখনই হুট করে হাত দিয়ে বল টেনে জালে জড়িয়ে দেন নেইমার।

নেইমারের এই কাণ্ডটি ফুটবলপ্রেমীদের মনে করিয়ে দেয় ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দিয়াগো ম্যারাডোনার করা সেই বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলটিকে। তবে ম্যারাডোনার মতো পার পেয়ে যাননি নেইমার। 

ভিএআর ও রেফারির কল্যাণে গোলটি তো বাতিল হয়ই, উল্টো দ্বিতীয় হলুদ কার্ডের (লাল কার্ড) শিকার হয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতাকে। নেইমারের লাল কার্ড দেখার সেই ম্যাচে বোতাফোগোর কাছে ১–০ ব্যবধানে হেরেছিল সান্তোস।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy