কেন্দ্রীয় গভর্নরের সঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিনিধি দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আজ বিকাল ৫ টায় বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর একটি

2026-06-29T19:54:53+00:00
2026-06-29T19:54:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কেন্দ্রীয় গভর্নরের সঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিনিধি দলের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:৫৪ পিএম   (ভিজিট : ৪৪)
প্রতিনিধি দলের বৈঠক
X

প্রতিনিধি দলের বৈঠক

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আজ বিকাল ৫ টায় বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। সিএসই-এর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন।

গভর্নর দেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য বেসরকারি খাতের ঋণ ও বিনিয়োগ প্রবৃদ্ধি পর্যায়ক্রমে ১০ শতাংশে উন্নীত হওয়া প্রয়োজন বলে মনে করেন। এ লক্ষ্য অর্জনে ব্যাংকিং খাতের পাশাপাশি একটি শক্তিশালী, গভীর ও গতিশীল পুঁজিবাজার গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তিনি উল্লেখ করেন যে, পুঁজিবাজার সম্প্রসারিত হলে উদ্যোক্তাদের জন্য দীর্ঘমেয়াদি ইকুইটি অর্থায়নের সুযোগ বৃদ্ধি পাবে, ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা হ্রাস পাবে এবং বেসরকারি খাতের ক্রমবর্ধমান অর্থায়ন চাহিদা পূরণে একটি কার্যকর বিকল্প উৎস সৃষ্টি হবে।

গভর্নর আশা প্রকাশ করেন যে, পুঁজিবাজারে ২০২৬-২৭ অর্থবছরে বাজার মূলধন কমপক্ষে ২০,০০০ কোটি টাকা, ২০২৭-২৮ অর্থবছরে ২৫,০০০ কোটি টাকা এবং ২০২৮-২৯ অর্থবছরে ৩০,০০০ কোটি টাকা বৃদ্ধি করা সম্ভব হলে এবং পরবর্তী বছরগুলোতেও এ ধারা অব্যাহত থাকলে, পুঁজিবাজার বেসরকারি খাতের অর্থায়নের একটি শক্তিশালী উৎস হিসেবে বিকশিত হবে। এর ফলে ব্যাংক ঋণের ওপর চাপ হ্রাস পাবে, দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ সম্প্রসারিত হবে এবং বেসরকারি খাতে কাঙ্ক্ষিত ঋণ ও বিনিয়োগ প্রবৃদ্ধির মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সহজতর হবে।

গভর্নর আরও উল্লেখ করেন যে, বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের শেয়ার ও সিকিউরিটিজ বিক্রয়লব্ধ অর্থ প্রত্যাবাসন প্রক্রিয়া সহজতর করতে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি FEID Circular No. 02, 20 May 2026 এর মাধ্যমে নিটা (NITA) সংক্রান্ত বিধান সংশোধন করেছে। সংশোধিত নির্দেশনা অনুযায়ী, বিক্রয়লব্ধ অর্থ সরাসরি সংশ্লিষ্ট নিটা হিসাবে জমা হবে এবং অনুমোদিত ডিলার ব্যাংকসমূহ প্রযোজ্য মূলধনী মুনাফা কর কর্তন ও সরকারি কোষাগারে জমা নিশ্চিত করবে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াটি আরও সহজ, দ্রুত ও ব্যয়-সাশ্রয়ী হবে।

সিএসই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন এ কে এম হাবিবুর রহমান, চেয়ারম্যান; এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, ব্যবস্থাপনা পরিচালক; মোর্তূজা আলম, মহাব্যবস্থাপক; এবং জনাব মোহাম্মদ মনিরুল হক, মহাব্যবস্থাপক।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy