অবিলম্বে ইংল্যান্ড ম্যাচের প্রস্তুতি শুরু, বললেন কঙ্গো কোচ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে প্রথম খেলতে এসে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো। দারুণ এই পথচলা আরও

2026-06-29T20:09:48+00:00
2026-06-29T20:09:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অবিলম্বে ইংল্যান্ড ম্যাচের প্রস্তুতি শুরু, বললেন কঙ্গো কোচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৮:০৯ পিএম   (ভিজিট : ২৪)
বিশ্বকাপের নকআউটে উঠে আনন্দে আত্মহারা কঙ্গোর ফুটবলাররা।
X

বিশ্বকাপের নকআউটে উঠে আনন্দে আত্মহারা কঙ্গোর ফুটবলাররা।

দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে প্রথম খেলতে এসে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো। দারুণ এই পথচলা আরও টেনে নিতে উন্মুখ তারা। দলটির কোচ সেবাস্টিয়ান দাসাবরাহ বললেন, গ্রুপ পর্ব পেরুনোর উচ্ছ্বাসে মেতে না থেকে, দ্রুতই তারা শুরু করবেন ইংল্যান্ড ম্যাচের প্রস্তুতি।

আটলান্টায় বাংলাদেশ সময় বুধবার রাত ১০টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে কঙ্গো। পর্তুগালকে ১-১ ড্রয়ে রুখে বিশ্বকাপে যাত্রা শুরু করা দলটি কলম্বিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরেছিল ১-০ গোলে। তবে, শেষ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় সেরা দলের একটি হয়ে নকআউটের মঞ্চে ওঠে কঙ্গো।

স্বপ্নময় পথচলায় কঙ্গোর এবারের প্রতিপক্ষ ইংল্যান্ড, যারা বিশ্বকাপে সাফল্য খরায় ভুগছে সেই ১৯৬৬ সাল থেকে। তবে, টমাস টুখেলের বর্তমান দলটিকে ফেভারিটদের একটি মানছেন অনেকে। তিন ম্যাচের দুটি জিতে, একটিতে ড্র করে ৭ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের সেরা হয়ে ইংল্যান্ড দেখিয়ে দিয়েছে, নিজেদের সামর্থ্য।

থ্রি লায়ন্সদের বিপক্ষে গোলের জন্য ইয়োয়ান উইসার দিকে তাকিয়ে থাকবে কঙ্গো। ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড এরই মধ্যে জালের দেখা পেয়েছেন তিনবার। এর মধ্যে উজবেকিস্তান ম্যাচে তিনি করেন জোড়া গোল।

উইসা খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেডে। ডিফেন্ডার অ্যারন-ওয়ান-বিসাকা খেলেন ওয়েস্টহ্যাম ইউনাইটেডে। এছাড়া ওয়াটফোর্ড, সান্ডারল্যান্ড, বার্নলিতে খেলা ফুটবলারও আছে কঙ্গো দলে। উইসা-বিসাকাদের ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা দাসাবরাহ কাজে লাগাতে চান ইংল্যান্ডের বিপক্ষেই।

“আমরা অবিলম্বে ইংল্যান্ড ম্যাচের প্রস্তুতি শুরু করব। আমাদের স্কোয়াডে কিছু খেলোয়াড় আছে, যারা ইংলিশ লিগের ক্লাবগুলোতে খেলে। তারা আমাদের সাহায্য করতে পারে।”
“ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই বড় একটি ম্যাচ হতে যাচ্ছে। এজন্য আমরা আমাদের সাধ্যমতো সেরা উপায়ে প্রস্তুতি নিব।”








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy