লিনেকারকে ছাড়িয়ে শীর্ষে কেইন

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বায়ার্ন মিউনিখের হয়ে যে ছন্দে ছিলেন হ্যারি কেইন, সেটা যেন তিনি বয়ে নিয়ে এসেছেন বিশ্বকাপেও। তিন ম্যাচে করেছেন

2026-06-29T20:22:11+00:00
2026-06-29T20:22:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
লিনেকারকে ছাড়িয়ে শীর্ষে কেইন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৮:২২ পিএম   (ভিজিট : ২২)
গোল করে উল্লাস করছেন হ্যারি কেইন-ইন্টারনেট
X

গোল করে উল্লাস করছেন হ্যারি কেইন-ইন্টারনেট

বায়ার্ন মিউনিখের হয়ে যে ছন্দে ছিলেন হ্যারি কেইন, সেটা যেন তিনি বয়ে নিয়ে এসেছেন বিশ্বকাপেও। তিন ম্যাচে করেছেন তিন গোল। তাতে দারুণ একটি অর্জন ধরা দিয়েছে তার হাতে। গ্যারি লিনেকারকে পেছনে ফেলে দেশের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।

পানাম-ইংল্যান্ড ম্যাচে হয় আরও কিছু রেকর্ড, সেসব তুলে ধরা হলো- বিশ্বকাপে প্রথমবার টানা দুই আসরে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইংল্যান্ড।
১১
গ্যারি লিনেকারকে টপকে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন হ্যারি কেইনের। তিনি করেছেন ১১ গোল।
পানামার বিপক্ষে এ নিয়ে চারটি গোল করেছেন হ্যারি কেইন। বিশ্বকাপে নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে যা দ্বিতীয় সর্বোচ্চ। রাশিয়ার ওলেগ সালেঙ্কো বিস্ময়ে ভাসিয়ে ক্যামেরুনের বিপক্ষে এক ম্যাচেই করেন পাঁচ গোল। তার সঙ্গে যৌথভাবে সবার উপরে থাকা কিলিয়ান এমবাপে আর্জেন্টিনার বিপক্ষে দুই ম্যাচে করেছেন পাঁচ গোল।
সবশেষ ৬০ বছরে চতুর্থ ইংলিশ ফুটবলার হিসেবে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করেছেন জুড বেলিংহাম। সবচেয়ে কম বয়সে (২২ বছর ৩৬৩ দিন) এই কীর্তি করেছেন তিনি। বেলিংহ্যামের আগে এই কীর্তি গড়েন রজার হান্ট, জো কোল ও রাহিম স্টার্লিং।
৬/৬
ষষ্ঠ দল হিসেবে বিশ্বকাপে নিজেদের প্রথম ছয় ম্যাচে হেরেছে পানামা। এর আগে নিজেদের প্রথম ছয় ম্যাচে হেরেছে মেক্সিকো, এল সালভাদর, কানাডা, হাইতি ও ইরাক।
কোনো গোল না করেই এবারের আসর থেকে বিদায় নিয়েছে পানামা। ২০১০ বিশ্বকাপের পর প্রথম দল হিসেবে গ্রুপ পর্বে কোনো গোল করতে পারল না তারা। সেবার হন্ডুরাস ও আলজেরিয়া কোনো গোল করতে পারেনি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy