দাদির ভিডিও বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়াস

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

প্রতিপক্ষের ডিফেন্ডারের কড়া ট্যাকল ভিনিসিয়াস জুনিয়রকে টলাতে পারে না। এমনকি বর্ণবাদী আচরণও ব্রাজিল তারকাকে হার মানাতে পারে না।

2026-06-29T21:11:15+00:00
2026-06-29T21:11:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দাদির ভিডিও বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়াস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:১১ পিএম   (ভিজিট : ১৭)
দাদির ভিডিও বার্তা দেখে আবেগ ধরে রাখতে পারেননি ভিনিসিয়াস-ইন্টারনেট
X

দাদির ভিডিও বার্তা দেখে আবেগ ধরে রাখতে পারেননি ভিনিসিয়াস-ইন্টারনেট

প্রতিপক্ষের ডিফেন্ডারের কড়া ট্যাকল ভিনিসিয়াস জুনিয়রকে টলাতে পারে না। এমনকি বর্ণবাদী আচরণও ব্রাজিল তারকাকে হার মানাতে পারে না। শারীরিক ও মানসিকভাবে এতটাই শক্তিশালী তিনি।
সেই ভিনিসিয়াস কিনা ছোট্ট এক ভিডিও বার্তার কাছে নিজেকে সংযত রাখতে পারলেন না। ২৫ বছরের এক মানুষ কিনা ছোট্ট শিশুর মতো কাঁদলেন অঝোরে। প্রিয় মানুষের কাছ থেকে বার্তা পেলে অবশ্য যে কারোরই ভিনিসিয়াসের মতো অবস্থা হওয়ার কথা।

বিশ্বকাপ চলাকালে প্রিয় মানুষটার কাছ থেকে বার্তা পেয়ে তাই দুচোখকে বাধা দিতে পারেননি ভিনিসিয়াস। ভিডিও বার্তার সেই প্রিয় মানুষটি হচ্ছেন তার দাদি নিলজা। আজকের ভিনিসিয়াস হতে যার অবদান কোনো দিনও ভোলার নয়। 

ব্রাজিলের গ্লোবো নেটওয়ার্কের জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দোমিঙ্গোর’ লাইভে কাঁদতে কাঁদতে ভিনিসিয়াস বলেন, ‘তিনি আমার জীবন বদলে দিয়েছেন।
যখন সময় পাই তখনই তার কাছে থাকি। কারণ আমি জানি, একদিন এমন সময় আসবে, যাদের আমরা ভালোবাসি তাদের আর কখনো পাওয়া যাবে না। আমার পরিবার এবং তার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। কারণ আমার স্বপ্ন পূরণ করতে তারা সবকিছু করেছে।’

এবারের বিশ্বকাপে ৪ গোল করে দুর্দান্ত ছন্দে থাকা ভিনিসিয়াস আরো বলেছেন, ‘আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একজন মানুষ, দাদিমা।
১৬ বছর বয়স পর্যন্ত তার সঙ্গে থেকেছি। আমাদের বাড়িটা খুব ছোট হওয়ায় উনার পাশেই ঘুমাতে হতো। তিনি এমন একজন মানুষ, যিনি আমার জীবনকে তৈরি করে দিয়েছেন।’

তো ভিনিকে বলা দাদি নিলজার বার্তা কী ছিল? দাদি বলেছেন, ‘ও খুব লাজুক একটা বাচ্চা ছিল। ওর ধ্যানজ্ঞানই ছিল ফুটবল। ১৬ বছর বয়স পর্যন্ত ও আমার পাশেই ঘুমাত। মাঝে মাঝে ও আমাকে জড়িয়ে ধরত এবং চোখ মেলে নিশ্চিত হতো যে সে আমার পাশেই আছে তো। ভিনি, আমার নাতি, আওয়ার লেডি অব আপারেসিডা (দেবী) যেন সব সময় তোমাকে রক্ষা করেন। দাদিমা তোমাকে অনেক অনেক ভালোবাসে।’

বিশ্বকাপে আজ বাঁচা-মরার ম্যাচ খেলতে নামবেন ভিনি। নকআউটের ম্যাচে আজ হিউস্টনে তাদের প্রতিপক্ষ জাপান। তার জাদুতে বর্তমানে দুর্দান্ত ছন্দে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই জাদুই আরেকবার দেখানোর পালা রিয়াল মাদ্রিদের তারকার।









Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy