ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলায় নেইমারের আড়াই লাখ ডলার অনুদান

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার জরুরি উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে আড়াই লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন ব্রাজিলের তারকা

2026-06-29T21:17:19+00:00
2026-06-29T21:17:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলায় নেইমারের আড়াই লাখ ডলার অনুদান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:১৭ পিএম   (ভিজিট : ৩৪)
: নেইমার জুনিয়র
X

: নেইমার জুনিয়র

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার জরুরি উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে আড়াই লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও ডটকম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই অর্থ খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়ের মতো জরুরি সহায়তা পৌঁছে দিতে ব্যয় হবে।

এল সুমারিও ডটকম-এর বরাতে নেইমার বলেছেন, ‘ভেনেজুয়েলার মানুষের প্রতি রইলো আমার আন্তরিক সমবেদনা। আশা করি, এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে কিছুটা শক্তি ও স্বস্তি বয়ে আনবে।’

সিএনএনের খবরে বলা হয়েছে, দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজের তথ্য অনুযায়ী, বুধবার আঘাত হানা জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত এক হাজার ৪৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিন হাজার ২৩৮ জন এবং বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন তিন হাজার ১৪২টি পরিবার।

উদ্ধারকারী দলগুলো এখনও জীবিতদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে। তবে ভারী যন্ত্রপাতির সংকট এবং একের পর এক আফটারশকের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। 








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy