বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

এক যুগ পর বিশ্বকাপের নকআউটে ওঠে আশার বার্তা দিয়েছিল জার্মানি। তবে দীর্ঘ ১২ বছর অপেক্ষার পর গ্রুপ পর্ব

2026-06-30T07:55:55+00:00
2026-06-30T07:55:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭:৫৫ এএম   (ভিজিট : ৬৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

এক যুগ পর বিশ্বকাপের নকআউটে ওঠে আশার বার্তা দিয়েছিল জার্মানি। তবে দীর্ঘ ১২ বছর অপেক্ষার পর গ্রুপ পর্ব পেরোলেও যাত্রাটা দীর্ঘ করতে পারলো না চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

প্যারাগুয়ের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে হুলিয়ান নাগলসম্যানের শিষ্যরা। 

নির্ধারিত নব্বই মিনিটে প্যারাগুয়ে-জার্মানির ম্যাচটি ১-১ সমতায় শেষ হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবে ত্রিশ মিনিট পরও খেলার ফল না আসায় ম্যাচের নিয়তি নির্ধারিত হয় টাইব্রেকারে। আর স্পট কিকের নাটকীয়তায় হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে জার্মানদের। 

টাইব্রেকারে প্রথম শটটি নিয়েছিল জার্মানিই। ম্যাচে গোল করে দলকে সমতায় ফেরানো কাই হ্যাভার্টজই প্রথম স্পটকিক নিয়েছিলেন। তবে প্যারাগুয়ের গোলরক্ষককে ওরলান্ডো গিলকে পরাস্ত করে জালের দেখা পাননি তিনি। তবে নিজেদের নেওয়া প্রথম তিন শটেই জালের দেখা পায় প্যারাগুয়ে। 

এদিকে প্রথম শটে গোল করতে না পারলেও জার্মানি পরের দুই শটেই পায় গোলের দেখা। কিন্তু টাইব্রেকারের নাটকীয়তা তখনও শেষ হয়নি। চতুর্থ শটে গোল করতে ব্যর্থ হয় প্যারাগুয়ে। জার্মানিও মিস করে বসে চতুর্থ শট। 

ফলে প্যারাগুয়ের সামনে তখন বাঁচা-মরার লড়াই। পঞ্চম শটে গোল করতে পারলেই নিশ্চিত শেষ ষোলোর টিকিট। তবে এবার জার্মানদের ত্রাতা হয়ে আসেন ম্যানিয়েল নয়্যার। শট ঠেকিয়ে দেন তিনি। 

কিন্তু নয়্যারের নৈপুণ্যে দারুণ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি জার্মানরা। ষষ্ঠ শটটিও মিস করে বসে জার্মানি। ওদিকে ষষ্ঠ শটে গোল করে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে প্যারাগুয়ে। 

এর আগে ম্যাচের প্রথমার্ধেই গোল হজম করে পিছিয়ে পড়েছিল জার্মানি। তবে বিরতির পরই দুর্দান্ত এক গোলে দলকে সমতায় ফেরান হ্যাভার্টজ। ১-১ সমতায় ফেরার পর চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা লিডের আশায় মরিয়া হয়েই লড়েছে। তবে প্যারাগুয়ের রক্ষণ পরাস্ত করে গোলের দেখা পায়নি। 

শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও কোনো দল জিততে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy