২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার ভরিতে ৩ হাজার

2026-06-30T10:54:25+00:00
2026-06-30T10:54:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১০:৫৪ এএম   (ভিজিট : ২২২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর পর আজ মঙ্গলবার (৩০ জুন) আরও ৩ হাজার ৩২৪ টাকা কমিয়েছে সংস্থাটি।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের কিনতে প্রয়োজন হবে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

স্বর্ণের দাম কমার কারণ হিসেবে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ৮৪ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৪১ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪২ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy